রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁকে ঘিরে সিলেট মহানগরীতে নেওয়া

আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১০:৭ সময় , আপডেট সময় : ১৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১০:৭ সময়

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁকে ঘিরে সিলেট মহানগরীতে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা। রাষ্ট্রপতির সফর উপলক্ষে নগরের পাঁচটি ভেন্যু ও তিনটি কর্মসূচিকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। মঙ্গলবার সিলেটে পৌঁছানোর পর রাষ্ট্রপতি প্রথমে হযরত শাহজালাল ও হযরত শাহপরানের মাজার জিয়ারত করবেন। এরপর বিকেল ৩টায় সিলেট সিটি করপোরেশনের আয়োজনে নগর ভবন প্রাঙ্গণে নাগরিক সংবর্ধনায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। কর্মসূচি শেষে সন্ধ্যায় ঢাকার উদ্দেশে সিলেট ছাড়বেন রাষ্ট্রপতি।


রাষ্ট্রপতির সফরকে সামনে রেখে সোমবার বিভিন্ন কর্মসূচির স্থান ও গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেন সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম। তিনি জানান, রাষ্ট্রপতির নিরাপত্তায় সিলেট মহানগর পুলিশের পাশাপাশি র‍্যাব, বিজিবি এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবেন। শুধু নিরাপত্তা নয়, রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে নগরের গুরুত্বপূর্ণ সড়ক, বিভিন্ন স্থাপনা এবং মাজার এলাকায় পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজও জোরদার করা হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় সংস্কারকাজ দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে।


প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রপতির নির্ধারিত যাতায়াতের পথ ও কর্মসূচির স্থানগুলোতে বিশেষ নজরদারি রাখা হচ্ছে। গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনসমাগমস্থলেও বাড়ানো হয়েছে নিরাপত্তা। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এটি প্রথম সিলেট সফর হওয়ায় স্থানীয় পর্যায়েও তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। তাঁর নাগরিক সংবর্ধনায় বিপুল মানুষের উপস্থিতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে রাষ্ট্রপতির প্রথম সিলেট সফরকে নির্বিঘ্ন করতে নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও নগর ব্যবস্থাপনায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯