জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের অবস্থান তুলে ধরতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্ক স্থানীয় সময় সোমবার

বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২২ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৪০ সময় , আপডেট সময় : ২২ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৪০ সময়

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের অবস্থান তুলে ধরতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্ক স্থানীয় সময় সোমবার ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের স্বার্থ ও অবস্থানকে গুরুত্ব দিয়ে বিভিন্ন কার্যক্রমে অংশ নেবেন। সফরে বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তার।


বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে বৈঠকে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব পাবে বলেও জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র। এসব বৈঠকের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা হতে পারে। এরই মধ্যে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে তিনি ভাষণ দেবেন।


প্রধানমন্ত্রীকে বহনকারী তুর্কি এয়ারলাইন্সের বিমানটি নিউইয়র্ক স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গী দলের অন্যান্য সদস্য। বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম। এবারের জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রীর ভাষণের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে বৈঠক এবং বহুপক্ষীয় আলোচনায় বাংলাদেশের স্বার্থ তুলে ধরার বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯