দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের এমপি হিসেবে প্রথম ধাপের শপথ শেষে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও বর্তমানে ক্ষমতাসীন দল

প্রধানমন্ত্রী ডেকেছেন তাই সংসদে এসেছি, আমি জয় বাংলার লোক

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ১০ জানুয়ারী ২০২৪, দুপুর ১২:৩৭ সময় , আপডেট সময় : ১০ জানুয়ারী ২০২৪, দুপুর ১২:৩৭ সময়
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের এমপি হিসেবে প্রথম ধাপের শপথ শেষে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও বর্তমানে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সংসদ সদস্য শাহজাহান ওমর বলেছেন, আমাকে প্রধানমন্ত্রী ডেকেছেন তাই সংসদে এসেছি। আমি জয় বাংলার লোক।

বুধবার (১০ জানুয়ারি) জাতীয় সংসদে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি। তিনি বলেন, আমি এর আগেও অনেকবার সংসদে এসেছিলাম। আবার এসেছি। আমাকে প্রধানমন্ত্রী ডেকেছেন তাই আমি আবার সংসদে এসেছি। মূলত আমি জয় বাংলার লোক।

ঝালকাঠি-১ ( রাজাপুর-কাঁঠালিয়া) আসনে ৯০টি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার এম শাহজাহান ওমর ৯৫ হাজার ৪৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকের পার্টির আবু বকর সিদ্দিক গোলাপ ফুল প্রতীক নিয়ে পেয়েছেন এক হাজার ৬২৪ ভোট। 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের অন্য নেতাদের সঙ্গে মানিয়ে চলা সম্ভব না হওয়ায় দলটির রাজনীতি ছেড়েছেন বলে জানিয়েছিলেন ব্যারিস্টার শাহজাহান ওমর।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯