ইরানের বিরুদ্ধে যুদ্ধকালীন মোতায়েনের মধ্যেই মার্কিন নৌবাহিনীতে উঠে এসেছে গুরুতর উদ্বেগের তথ্য। দেশটির একটি বিমানবাহী রণতরিকে ঘিরে থাকা

ইরান যুদ্ধে এসে মার্কিন রণতরিরে আত্মহত্যার চেষ্টা করে নৌসেনারা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৩৩ সময় , আপডেট সময় : ২৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৩৪ সময়

ইরানের বিরুদ্ধে যুদ্ধকালীন মোতায়েনের মধ্যেই মার্কিন নৌবাহিনীতে উঠে এসেছে গুরুতর উদ্বেগের তথ্য। দেশটির একটি বিমানবাহী রণতরিকে ঘিরে থাকা নৌবহরের আট সদস্য আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে। যুদ্ধের চাপ, দীর্ঘ সময়ের মোতায়েন এবং সামরিক সদস্যদের মানসিক চাপ নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে এই ঘটনা।


বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, মার্কিন নৌবাহিনীর ভারপ্রাপ্ত সচিব হাং চাওয়ের একটি চিঠির বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করা হয়। ডেমোক্র্যাট সিনেটর কার্স্টেন গিলিব্র্যান্ডকে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, আব্রাহাম লিংকন স্ট্রাইক গ্রুপের মোতায়েন শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট আটটি আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলো শুধু মূল বিমানবাহী রণতরির ক্রুদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। এর মধ্যে ছিল রণতরির বিমান শাখা, নৌবহরের বিভিন্ন কর্মকর্তা ও কর্মী, ডেস্ট্রয়ার স্কোয়াড্রনের সদস্য, সঙ্গে থাকা যুদ্ধজাহাজ এবং সংশ্লিষ্ট বিমান ইউনিটের সদস্যরাও।


মার্কিন সামরিক বাহিনীর এক কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, একটি মাত্র সামরিক অভিযানে আটজন সদস্যের আত্মহত্যার চেষ্টা করা অস্বাভাবিকভাবে বেশি। ফলে যুদ্ধকালীন মোতায়েনের কারণে নৌসেনাদের ওপর কী ধরনের মানসিক চাপ তৈরি হচ্ছে, তা নিয়ে উদ্বেগ আরও বাড়ছে। তবে চিঠিতে এসব ঘটনার সুনির্দিষ্ট কারণ বা প্রতিটি ঘটনার বিস্তারিত ব্যাখ্যা প্রকাশ করা হয়নি। ফলে আত্মহত্যার চেষ্টাগুলোর সঙ্গে সরাসরি যুদ্ধ পরিস্থিতির সম্পর্ক কতটা, সেটিও স্পষ্ট নয়।


ইরানের বিরুদ্ধে সামরিক উত্তেজনার মধ্যে মার্কিন নৌবাহিনীর গুরুত্বপূর্ণ একটি নৌবহরে এমন ঘটনা সামনে আসায় বিষয়টি এখন বিশেষ গুরুত্ব পাচ্ছে। একই সঙ্গে যুদ্ধক্ষেত্রে দায়িত্ব পালনকারী সামরিক সদস্যদের মানসিক স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।


সূত্র: মিডল ইস্ট আই।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯