প্রায় ১০ মাসের অপেক্ষার পরও ঢাকায় পাকিস্তানি ব্যান্ড কাভিশের কনসার্ট নিয়ে তৈরি হলো নতুন অনিশ্চয়তা। নিরাপত্তাজনিত কারণে আগেও

১০ মাস পর আবারও স্থগিত কাভিশের ঢাকা কনসার্ট

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৪৭ সময় , আপডেট সময় : ২৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৪৭ সময়

প্রায় ১০ মাসের অপেক্ষার পরও ঢাকায় পাকিস্তানি ব্যান্ড কাভিশের কনসার্ট নিয়ে তৈরি হলো নতুন অনিশ্চয়তা। নিরাপত্তাজনিত কারণে আগেও স্থগিত হয়েছিল কাভিশের ঢাকা সফর। এবার আগামী ২৬ সেপ্টেম্বর কনসার্টটি হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে আবারও তা স্থগিত করা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের নির্দেশনার কারণে নির্ধারিত সময়ে অনুষ্ঠানটি আয়োজন করা সম্ভব হচ্ছে না।


‘কাভিশ লাইভ ইন ঢাকা’ শিরোনামের এই কনসার্টে কাভিশের পাশাপাশি একই মঞ্চে পারফর্ম করার কথা ছিল বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন ও মেঘদলের। দীর্ঘ অপেক্ষার পর অনুষ্ঠানটি ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছিল ব্যাপক আগ্রহ। কিন্তু কনসার্টের মাত্র কয়েক দিন আগে স্থগিতের ঘোষণা আসায় সেই আগ্রহের জায়গায় তৈরি হয়েছে হতাশা। এক বিবৃতিতে আয়োজক প্রতিষ্ঠান প্রাইমওয়েভ কমিউনিকেশনস জানায়, কনসার্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি, অনুমোদন ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছিল। এরপরও অনিবার্য পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ে অনুষ্ঠান আয়োজন না করার নির্দেশনা দেওয়া হয়েছে।


আয়োজকদের বিবৃতিতে বলা হয়েছে, ২৬ সেপ্টেম্বর ২০২৬ নির্ধারিত ‘কাভিশ লাইভ ইন ঢাকা’ অনুষ্ঠিত হবে না। পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে উল্লেখ করে দর্শকদের অসুবিধা ও হতাশার জন্য দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। তবে কনসার্ট পুরোপুরি বাতিল হয়ে যাচ্ছে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমোদন পাওয়ার পর যত দ্রুত সম্ভব নতুন তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছে আয়োজকরা।


ইতোমধ্যে যারা কনসার্টের টিকিট কিনেছেন, তাদের জন্যও স্বস্তির খবর রয়েছে। নতুন তারিখে অনুষ্ঠান অনুষ্ঠিত হলে আগের কেনা টিকিটই কার্যকর থাকবে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান। অর্থাৎ ২৬ সেপ্টেম্বর ঢাকার মঞ্চে কাভিশের পারফরম্যান্স হচ্ছে না, তবে ঢাকায় তাদের নিয়ে কনসার্ট আয়োজনের পরিকল্পনা এখনো বাতিল হয়নি। নতুন তারিখ কবে ঘোষণা করা হবে, এখন সেই অপেক্ষাতেই রয়েছেন সংগীতপ্রেমীরা।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯