রাশিয়ার পূর্বাঞ্চলীয় আমুর অঞ্চলে প্রশিক্ষণ উড্ডয়নের সময় পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম একটি টিইউ-৯৫ সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত

পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম রুশ সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৬

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৩০ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৪৪ সময় , আপডেট সময় : ৩০ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৪৪ সময়

রাশিয়ার পূর্বাঞ্চলীয় আমুর অঞ্চলে প্রশিক্ষণ উড্ডয়নের সময় পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম একটি টিইউ-৯৫ সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ঘটনাস্থলে উদ্ধারকারী ও অগ্নিনির্বাপণকারী দল পাঠানো হয়। বিমানের এক ক্রু সদস্য আহত অবস্থায় বেঁচে গেছেন। রুশ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সের প্রতিবেদনের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর প্রশিক্ষণ চলাকালে এ দুর্ঘটনা ঘটে।


প্রাথমিক তদন্তে জানা গেছে, আমুর অঞ্চলের ইউক্রেনকা বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কয়েক মিনিট পর ক্রাসনোইয়ারোভো শহরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। মাটিতে আছড়ে পড়ার পর বিমানের জ্বালানি ট্যাংকে বিস্ফোরণ ঘটে এবং দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলের একটি জনবসতিহীন এলাকায় প্রশিক্ষণ চলছিল। রুশ সামরিক বাহিনী জানিয়েছে, দুর্ঘটনার সময় বিমানটিতে কোনো গোলাবারুদ ছিল না। ফলে দুর্ঘটনার পর বড় ধরনের বিস্ফোরণ বা অস্ত্রসংক্রান্ত ঝুঁকি তৈরি হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রাশিয়ার মহাকাশ বাহিনীর একটি বিশেষ তদন্ত কমিশন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। একই সঙ্গে স্থানীয় কর্তৃপক্ষও দুর্ঘটনার পরিস্থিতি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে ঘটনাস্থল থেকে আগুন ও ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে। তবে এসব ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি।


টিইউ-৯৫ সোভিয়েত আমলে তৈরি দীর্ঘপাল্লার ভারী বোমারু বিমান। পারমাণবিক অস্ত্র বহন ও নিক্ষেপে সক্ষম এই বিমান প্রথমবার আকাশে ওড়ে ১৯৫২ সালে এবং ১৯৫৬ সালে আনুষ্ঠানিকভাবে রুশ সামরিক বাহিনীতে যুক্ত হয়। রাশিয়া এখনো বিভিন্ন সামরিক মহড়া ও অভিযানে এই বিমান ব্যবহার করে। রাশিয়ার প্রত্যন্ত অঞ্চলে এর আগেও সামরিক ও বেসামরিক বিমান দুর্ঘটনার ঘটনা ঘটেছে। গত বছরের জুলাইয়ে খারাপ আবহাওয়ার মধ্যে তিনদা শহরের পথে একটি আন্তোনভ এএন-২৪ বিমান বিধ্বস্ত হলে বিমানে থাকা ৪৮ জনই নিহত হন।


এর আগে ২০২১ সালের আগস্টে কামচাটকা উপদ্বীপে ১৬ আরোহী নিয়ে একটি মিল এমআই-৮ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল। ওই হেলিকপ্টারের অধিকাংশ আরোহী ছিলেন পর্যটক। বর্তমান দুর্ঘটনায় আহত এক ক্রু সদস্যকে মাঝারি ধরনের আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকারী ও অগ্নিনির্বাপণকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।


সূত্র: আলজাজিরা।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯