এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে ব্রোঞ্জ পদকের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১৬৬ রানের লক্ষ্য পেয়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে

তামিম-সাইফ-লিটন মিলেও পায়নি ১ রান, বাংলাদেশের সামনে ১৬৬ রানের টার্গেট

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৩ অক্টোবর ২০২৬, সকাল ৯:৪৫ সময় , আপডেট সময় : ৩ অক্টোবর ২০২৬, সকাল ৯:৪৫ সময়

এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে ব্রোঞ্জ পদকের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১৬৬ রানের লক্ষ্য পেয়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। শনিবার ৩ অক্টোবর ছুটির দিনে সকাল থেকেই নাগোয়ার আকাশ ছিল ঝলমলে। খেলা শুরুর আগেই নিশিন সিটির করোগি অ্যাথলেটিক পার্কে উপস্থিত হন বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসী। তাদের প্রত্যাশা ছিল, শ্রীলঙ্কাকে হারিয়ে ব্রোঞ্জ পদক নিশ্চিত করবে বাংলাদেশ।


তবে ব্যাটিংয়ে শুরুটা বাংলাদেশের জন্য হয়েছে একেবারেই হতাশাজনক। মাত্র ৪ রানেই দলের প্রথম তিন টপ অর্ডার ব্যাটারকে হারায় বাংলাদেশ। ওপেনার সাইফ হাসান কোনো রান করার আগেই নুয়ান থুসারার বলে ক্যাচ দিয়ে ফেরেন। এরপর দ্বিতীয় ওভারে ব্যাটিংয়ে এসে থারিন্দু রত্ননায়েকের বলে ক্যাচ দেন তানজিদ হাসান তামিম। অধিনায়ক লিটন দাসও ইনিংস বড় করতে পারেননি। থুসারার প্রথম বলেই বোল্ড হয়ে গোল্ডেন ডাক নিয়ে মাঠ ছাড়েন তিনি।


এরপর তাওহীদ হৃদয় কিছুটা আশা জাগান। দুটি চার মেরে ৬ বলে ১১ রান করেন তিনি। কিন্তু রত্ননায়েকের বলেই ক্যাচ দিয়ে ফিরে যান হৃদয়। ফলে মাত্র ১৮ রানেই ৪ উইকেট হারিয়ে বড় বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। এর আগে শ্রীলঙ্কার শুরুটাও ভালো ছিল না। মাত্র ২১ রানেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। এরপর সাহান আরাচ্চিগে ও আশেন বান্দারা দলকে সামাল দেন। আরাচ্চিগে ৩৭ বলে ৩৩ রান করেন।


শ্রীলঙ্কার ইনিংসের মোড় ঘুরিয়ে দেন থারিন্দু রত্ননায়েকে। মাত্র ৩২ বলে ৬৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। তার ব্যাট থেকে আসে ৭টি চার ও ৫টি ছক্কা। শেষ পাঁচ ওভারে ৬১ রান যোগ করে শ্রীলঙ্কা শেষ পর্যন্ত ১৬৫ রানের সংগ্রহ দাঁড় করায়। বাংলাদেশের হয়ে মেহেদী হাসান ও সাইফ হাসান দুটি করে উইকেট নেন। আলিস আল ইসলাম নেন একটি উইকেট। রিশাদ হোসেন ৪ ওভারে ৪৬ রান দিয়ে এবং মোস্তাফিজুর রহমান ৩ ওভারে ৪৩ রান দিয়ে দুটি করে উইকেট শিকার করেন।


এর আগে এশিয়ান গেমসের সেমিফাইনালে পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হেরে ফাইনালে ওঠার সুযোগ হারিয়েছিল বাংলাদেশ। এরপর ব্রোঞ্জ পদকের আশায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে লাল-সবুজের দল। এখন ব্রোঞ্জ পদক জিততে বাংলাদেশকে ২০ ওভারে করতে হবে ১৬৬ রান। অর্থাৎ জয়ের জন্য প্রতি ওভারে গড়ে ৮ দশমিক ৩০ রান করে তুলতে হবে বাংলাদেশকে। কিন্তু মাত্র ১৮ রানেই ৪ উইকেট হারিয়ে ম্যাচের শুরুতেই কঠিন চাপের মুখে পড়েছে দলটি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯