ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম বা টাকা নেওয়ার অভিযোগ পেলেই কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে—এমন কড়া সতর্কবার্তা দিয়েছেন তথ্য

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম ও লেনদেন হলে কঠোর আইনি ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৩ অক্টোবর ২০২৬, দুপুর ৩:৪৯ সময় , আপডেট সময় : ৩ অক্টোবর ২০২৬, দুপুর ৩:৪৯ সময়

ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম বা টাকা নেওয়ার অভিযোগ পেলেই কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে—এমন কড়া সতর্কবার্তা দিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। নান্দাইলে সরকারি এই সুবিধা দেওয়ার নামে কোনো ধরনের আর্থিক লেনদেন বা অনিয়ম বরদাশত করা হবে না বলে স্পষ্ট করেছেন তিনি। শুক্রবার বিকেলে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে প্রতিমন্ত্রী এ সতর্কবার্তা দেন। তিনি জানান, নান্দাইল থেকে যদি এমন কোনো অভিযোগ আসে যে ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য কারও কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, তাহলে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে সরাসরি আইনি পদক্ষেপ নেওয়া হবে।


সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করে প্রতিমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডের সুবিধা পেতে কোনো ধরনের টাকা দেওয়ার প্রয়োজন নেই। কেউ এই সুযোগে আর্থিক লেনদেন করলে কিংবা অনিয়মে জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে প্রতিমন্ত্রী একই সঙ্গে আশা প্রকাশ করেন, নান্দাইলের কেউ এ ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত হবেন না। সরকারি এই কর্মসূচির সুবিধা যাতে প্রকৃত অসচ্ছল মানুষের কাছে পৌঁছায়, সে বিষয়েও গুরুত্ব দিয়েছেন তিনি।


প্রতিমন্ত্রীর এমন সতর্কবার্তার পর স্থানীয় পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। স্থানীয় সচেতন মহলের অনেকে মনে করছেন, ফ্যামিলি কার্ড বিতরণে সরাসরি নজরদারি থাকলে অনিয়মের সুযোগ কমবে এবং প্রকৃত সুবিধাভোগীরা সরকারি সহায়তা পাওয়ার সুযোগ পাবেন। এ বিষয়ে নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির বলেন, তথ্য প্রতিমন্ত্রী দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। তার নাম ব্যবহার করে কেউ কোনো অপকর্ম করলে তাকে ছাড় দেওয়া হবে না—এ বিষয়টি প্রতিমন্ত্রী শুরু থেকেই স্পষ্ট করে আসছেন।


ফলে নান্দাইলে ফ্যামিলি কার্ড বিতরণে এখন নজর থাকবে তালিকা তৈরির প্রক্রিয়া থেকে শুরু করে প্রকৃত সুবিধাভোগীর হাতে কার্ড পৌঁছানো পর্যন্ত। আর কোনো ধরনের টাকা লেনদেন বা অনিয়মের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯