শিক্ষকদের দীর্ঘদিনের অবদানের এবার মিলছে রাষ্ট্রীয় স্বীকৃতি। প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়—শিক্ষার বিভিন্ন স্তরে অসামান্য ভূমিকা রাখা দেশের ১০১

বিশ্ব শিক্ষক দিবস আজ, সম্মাননা পাবেন দেশের ১০১ গুণী শিক্ষক

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৫ অক্টোবর ২০২৬, সকাল ৯:৪৭ সময় , আপডেট সময় : ৫ অক্টোবর ২০২৬, সকাল ৯:৪৭ সময়

শিক্ষকদের দীর্ঘদিনের অবদানের এবার মিলছে রাষ্ট্রীয় স্বীকৃতি। প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়—শিক্ষার বিভিন্ন স্তরে অসামান্য ভূমিকা রাখা দেশের ১০১ জন গুণী শিক্ষককে বিশেষ সম্মাননা দিতে যাচ্ছে সরকার। নির্বাচিত প্রত্যেক শিক্ষক পাবেন নগদ ২ লাখ টাকা, ক্রেস্ট এবং সম্মাননাপত্র। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সোমবার ৫ অক্টোবর দুপুর ২টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে শিক্ষকদের হাতে এই সম্মাননা তুলে দেওয়ার কথা রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।


অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়া এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন। এছাড়া বক্তব্য দেবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এবার ইউনেস্কো ঘোষিত বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য—‘শিক্ষকদের পাশে: পেশার সুরক্ষায় ৬০ বছর, মর্যাদা এগিয়ে নেওয়া এবং আমাদের ভবিষ্যৎ গড়া’। দিবসটির মূল উদ্দেশ্য শিক্ষা ও সমাজ গঠনে শিক্ষকদের অবদান স্মরণ করা এবং যথাযথ মূল্যায়নের মাধ্যমে শিক্ষকতা পেশার মর্যাদা আরও সুদৃঢ় করা।


রাষ্ট্রীয় সম্মাননার জন্য নির্বাচিত ১০১ জন শিক্ষকের মধ্যে প্রাথমিক পর্যায়ে রয়েছেন ১০ জন। এর মধ্যে সাধারণ শিক্ষায় ৮ জন এবং মাদ্রাসায় ২ জন শিক্ষক রয়েছেন। মাধ্যমিক পর্যায়ে সম্মাননা পাচ্ছেন ২০ জন। তাদের মধ্যে সাধারণ মাধ্যমিকে ১০ জন, কারিগরি শিক্ষায় ৫ জন এবং মাদ্রাসায় ৫ জন শিক্ষক রয়েছেন। কলেজ পর্যায়ে নির্বাচিত হয়েছেন ২৫ জন শিক্ষক। এর মধ্যে সাধারণ শিক্ষায় ১৫ জন, কারিগরি শিক্ষায় ৫ জন এবং মাদ্রাসায় ৫ জন রয়েছেন। সাধারণ বিশ্ববিদ্যালয় পর্যায়ে সম্মাননা পাচ্ছেন ২০ জন। তাদের মধ্যে সরকারি বিশ্ববিদ্যালয়ের ১৮ জন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২ জন শিক্ষক রয়েছেন।


এ ছাড়া চিকিৎসা শিক্ষায় ১০ জন শিক্ষক এই রাষ্ট্রীয় স্বীকৃতি পাচ্ছেন। এর মধ্যে মেডিকেল কলেজের ৫ জন এবং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৫ জন রয়েছেন। কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ৩ জন, প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ৩ জন এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয় থেকে ৪ জন শিক্ষক নির্বাচিত হয়েছেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর বিশেষ বিবেচনায় আরও ৬ জন শিক্ষক এই সম্মাননার তালিকায় স্থান পেয়েছেন। গুণী শিক্ষকদের বাছাই করতে বিভিন্ন পর্যায়ের শিক্ষা অধিদপ্তর ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন পৃথক সার্চ কমিটি গঠন করেছিল। প্রতিটি ক্যাটাগরিতে সুপারিশ করা প্যানেল থেকে জাতীয় স্টিয়ারিং কমিটি যাচাই-বাছাই করে চূড়ান্ত তালিকা অনুমোদন করে।


কেন্দ্রীয় আয়োজনের পাশাপাশি রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হচ্ছে। শিক্ষকদের অবদানকে সম্মান জানিয়ে সরকারের এই উদ্যোগে শিক্ষা ও সমাজ গঠনে তাদের ভূমিকার আনুষ্ঠানিক স্বীকৃতি আরও দৃশ্যমান হলো।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯