ঢাকার ফুটপাত দখল করে আবারও দোকানপাট বসানো হলে এবার কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ

ফুটপাতে পুনরায় দোকানপাট গড়ে তোলা হলে কঠোর আইনি ব্যবস্থা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৫ অক্টোবর ২০২৬, দুপুর ৪:২৬ সময় , আপডেট সময় : ৫ অক্টোবর ২০২৬, দুপুর ৪:২৬ সময়

ঢাকার ফুটপাত দখল করে আবারও দোকানপাট বসানো হলে এবার কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম। তিনি স্পষ্ট করে বলেছেন, নগরীর সব জায়গায় হকারদের বসার অনুমতি দেওয়া হবে না। সোমবার ৫ অক্টোবর বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের ফুটপাত উচ্ছেদ ও দখলমুক্ত করার পর সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।


ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বলেন, শহরের সব এলাকায় হকার বসতে পারবেন না। সরকার নির্ধারিত জায়গায় হকাররা বসলে আপত্তি নেই। তবে শুক্র ও শনিবারের পাশাপাশি অনুমোদন দেওয়া নির্দিষ্ট কিছু ফুটপাত ছাড়া অন্য কোনো স্থানে হকার বসতে দেওয়া হবে না। তিনি আরও বলেন, ফুটপাত উচ্ছেদের পর যদি কেউ আবারও সড়ক বা ফুটপাত দখলের চেষ্টা করেন, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দখল করে বসানো দোকানের মালামাল জব্দ করার পাশাপাশি সিটি করপোরেশনের পক্ষ থেকে মামলা করা হবে।


ঢাকাকে আরও বাসযোগ্য ও আধুনিক নগর হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। এ লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেবে। নগরীর সৌন্দর্য বৃদ্ধি এবং ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে আরও বেশ কিছু পরিকল্পনা নেওয়া হচ্ছে বলেও জানান প্রশাসক মো. আবদুস সালাম।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯