আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও কিছুটা বেড়েছে। আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে বিবেচিত ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম প্রতি

বিশ্ববাজারে ১০১ ডলারে পৌঁছেছে জ্বালানি তেলের দাম

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৭ অক্টোবর ২০২৬, সকাল ৯:৪০ সময় , আপডেট সময় : ৭ অক্টোবর ২০২৬, সকাল ৯:৪০ সময়

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও কিছুটা বেড়েছে। আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে বিবেচিত ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল ১০১ ডলারের সীমা অতিক্রম করেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দামও বেড়েছে। বুধবার ৭ অক্টোবর ব্রেন্ট অপরিশোধিত তেলের ভবিষ্যৎ সরবরাহের চুক্তির দাম ৯৩ সেন্ট বা শূন্য দশমিক ৯২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০১ দশমিক ৫১ ডলারে পৌঁছেছে।


একই সময়ে যুক্তরাষ্ট্রের মানদণ্ড হিসেবে পরিচিত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ৮২ সেন্ট বা শূন্য দশমিক ৯২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯০ দশমিক ২৫ ডলারে লেনদেন হচ্ছে। বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধির পেছনে সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের তেল উৎপাদনকারী অঞ্চলগুলোর দিকে শক্তিশালী একটি ঝড় এগিয়ে আসায় উৎপাদন ও সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে বাজারে তেলের জোগান কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।


এর পাশাপাশি সৌদি আরবে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলার ঘটনাও তেলের বাজারে উদ্বেগ বাড়িয়েছে। সৌদি আরব বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল উৎপাদনকারী দেশ হওয়ায় সেখানে হামলার ঘটনা সরবরাহব্যবস্থায় সম্ভাব্য প্রভাব নিয়ে বাজারে শঙ্কা তৈরি করেছে। অন্যদিকে মধ্যপ্রাচ্য থেকে বিশ্ববাজারে অতিরিক্ত তেল সরবরাহের চেষ্টা অব্যাহত রয়েছে। তবে এই বাড়তি সরবরাহের প্রভাব এখনো বাজারে খুব বেশি দেখা যাচ্ছে না। ফলে সরবরাহ নিয়ে উদ্বেগের কারণে তেলের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। বিশ্লেষকদের মতে, উৎপাদন ও সরবরাহব্যবস্থায় কোনো ধরনের বড় ধরনের বিঘ্ন ঘটলে আন্তর্জাতিক বাজারে তেলের দামে আরও অস্থিরতা তৈরি হতে পারে। এর প্রভাব বিশ্বের বিভিন্ন দেশের জ্বালানি বাজারেও পড়তে পারে।


সূত্র: আল জাজিরা।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯