এ বছর ঢাকায় কোরবানির
লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়ার মূল্য
নির্ধারণ করা হয়েছে ৫০
থেকে ৫৫ টাকা, যা
গত বছর ছিলো ৪৭
থেকে ৫২ টাকা। আর
ঢাকার বাইরে লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম
হবে ৪৫ থেকে ৪৮
টাকা। গত বছর এ
দাম ছিলো ৪০ থেকে
৪৪ টাকা।
অর্থাৎ গত বছরের চেয়ে
গরুর চামড়ার দাম এ বছর
৬ শতাংশ বাড়ানো হয়েছে। ট্যানারি ব্যবসায়ীদের এ দরেই গরুর
লবণযুক্ত কাঁচা চামড়া কিনতে হবে। তবে ছাগল
ও বকরির চামড়ার দাম অপরিবর্তিত রয়েছে।
এবারও সারা দেশে লবণযুক্ত
খাসির চামড়া প্রতি বর্গফুট ১৮ থেকে ২০
টাকা, আর বকরির চামড়া
প্রতি বর্গফুট ১২ থেকে ১৪
টাকা নির্ধারণ করা হয়েছে।
রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে চামড়ার মূল্য নির্ধারণ ও সুষ্ঠু ব্যাবস্থাপনা
সংক্রান্ত সভায় এ মূল্য
নির্ধারণ করা হয়। বৈঠক
শেষে সংবাদ সম্মেলনে চামড়ার এই দাম ঘোষণা
করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
এ সময় তিনি বলেন,
অসাধু ব্যবসায়ীরা কারসাজির মাধ্যমে এবার কাঁচা চামড়ার
দর কমানোর চেষ্টা করলে কাঁচা চামড়া
রপ্তানির অনুমতি দেওয়া হবে।
টিপু মুনশি বলেন, চামড়ার দাম নিয়ে কোন
কারসাজি হচ্ছে কিনা-সেটা তদারকির
জন্য বাণিজ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়,বিভাগ বা দপ্তর হতে
সম্মিলিতভাবে মনিটরিং করার ব্যবস্থা রাখা
হয়েছে। এছাড়া জেলা প্রশাসক, বিভাগীয়
কমিশনার, পুলিশসহ সংশ্লিষ্টদের সমন্বয়ে মনিটরিং কমিটি করা আছে। সেই
মনিটরিং টিম এটি দেখভাল
করবে যাতে করে প্রয়োজনীয়
ব্যবস্থা গ্রহণ করা যায়।