বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বলেছেন, দেশের চার বিভাগে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির ফলে সারাদেশের তাপমাত্রা আরও কমে যেতে পারে বলে

চার বিভাগে বৃষ্টি, আরও কমতে পারে তাপমাত্রা

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ১৮ জানুয়ারী ২০২৪, দুপুর ২:৩২ সময় , আপডেট সময় : ১৮ জানুয়ারী ২০২৪, দুপুর ২:৩২ সময়
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বলেছেন, দেশের চার বিভাগে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির ফলে সারাদেশের তাপমাত্রা আরও কমে যেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর  এসব তথ্য জানান। 

জানা গেছে, দেশের চার বিভাগে বৃষ্টি হচ্ছে। ঢাকা, খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগে বৃষ্টিপাত হচ্ছে। এর মধ্যে চুয়াডাঙ্গা জেলায় ১৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যশোরে ১৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। বৃষ্টির ফলে কুয়াশা কমে সূর্যের দেখা মিলবে। সেই সঙ্গে আগামীকাল শুক্রবার থেকে সারাদেশের তাপমাত্রা কমে যেতে পারে।

তবে আজকেও শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। রংপুর বিভাগের সব জেলায়, ঢাকা বিভাগের কিশোরগঞ্জ এবং রাজশাহী বিভাগের নওগাঁ জেলায় শৈত্যপ্রবাহ হচ্ছে। মূলত এই মাসজুড়েই শীত বিরাজ করবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯