কিশোরগঞ্জের হাওরবেষ্টিত নিকলী উপজেলায় ১০ বছর বয়সী এক শিশুকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ব্যক্তির

নিকলীতে ঘর থেকে তুলে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ২৬ অক্টোবর ২০২৬, বিকাল ৬:৫৪ সময় , আপডেট সময় : ২৬ অক্টোবর ২০২৬, বিকাল ৬:৫৪ সময়
কিশোরগঞ্জের হাওরবেষ্টিত নিকলী উপজেলায় ১০ বছর বয়সী এক শিশুকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। রোববার রাতে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশ। পরে শিশুটির মায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইশতিয়াক আহম্মেদ জানান, ঘটনার পরপরই অভিযুক্ত আঙুর মিয়াকে গ্রেপ্তার করা হয়। শিশুটির মা বাদী হয়ে থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেছেন। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হলে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়। এদিকে ভুক্তভোগী শিশুটির চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে কিশোরগঞ্জ জেলা সদরে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। ঘটনার সময় তার মা ঢাকায় অবস্থান করছিলেন এবং বাবা হাওরে মাছ ধরতে গিয়েছিলেন। রাতে শিশুটি এক সহপাঠীর সঙ্গে নিজেদের বাড়িতে ঘুমিয়ে ছিল। রাত আনুমানিক ১১টার দিকে দরজায় শব্দ হলে শিশুটি তার বাবা এসেছেন মনে করে দরজা খুলে দেয়। এ সময় প্রতিবেশী আঙুর মিয়া (৬০) শিশুটির মুখ চেপে ধরে তাকে নিজের ঘরে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।  এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে তাঁরা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেন। খবর পেয়ে নিকলী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে নিজেদের হেফাজতে নেয় এবং থানায় নিয়ে যায়। নিকলী থানার ওসি মো. ইশতিয়াক আহম্মেদ আরও জানান, শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। ভুক্তভোগী শিশুটির চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

ঘটনাটি নিয়ে এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। শিশুটির সুরক্ষা নিশ্চিত করা এবং অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯