মস্তিষ্কে টিউমার ধরা পড়ার পর দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে ছিলেন জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। অসুস্থতা

৯ মাস পর শুটিংয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৩১ অক্টোবর ২০২৬, সকাল ৯:৫৮ সময় , আপডেট সময় : ৩১ অক্টোবর ২০২৬, সকাল ৯:৫৮ সময়

মস্তিষ্কে টিউমার ধরা পড়ার পর দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে ছিলেন জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। অসুস্থতা ও একাধিক অস্ত্রোপচারের ধকল কাটিয়ে অবশেষে আবারও শুটিংয়ে ফিরেছেন তিনি। ‘অংশীদার’ নামের নতুন একটি নাটকে অভিনয়ের মধ্য দিয়ে শুরু হলো তার এই প্রত্যাবর্তন।


নাটকটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্বে রয়েছেন ইকসান রনি। শুটিংয়ের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে নির্মাতা তানিয়া বৃষ্টিকে স্বাগত জানিয়েছেন। ছবিগুলোর সঙ্গে তিনি লিখেছেন, ‘ওয়েলকাম ব্যাক তানিয়া বৃষ্টি’। নির্মাতা জানিয়েছেন, নাটকটির শুটিংয়ের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। এতে তানিয়া বৃষ্টির পাশাপাশি অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, ডলি জহুর, নন্দী জুয়েল, আর সি অরণ্য, আশরাফুল আশীষ ও পংকজ মজুমদারসহ আরও অনেকে।


এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিয়া বৃষ্টি। পরবর্তী সময়ে চিকিৎসা পরীক্ষায় তার মস্তিষ্কে টিউমার শনাক্ত হয়। পরে ঢাকায় অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ করা হয়। তবে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে যেতে হয়, সেখানে আরও একটি অস্ত্রোপচার সম্পন্ন হয়। দীর্ঘ চিকিৎসা ও বিরতির পর আবারও অভিনয়ে ফেরায় স্বাভাবিকভাবেই ভক্তদের মধ্যে তৈরি হয়েছে আনন্দ। ‘অংশীদার’ নাটকের মাধ্যমে পর্দায় তানিয়া বৃষ্টির নতুন উপস্থিতি দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯