রাজধানীর গাবতলী পশুর হাটে কৃত্রিম উপায়ে রাসায়নিক দ্রব্য বা ইনজেকশন ব্যবহার করে গরু মোটাতাজা করা প্রতারকচক্রের বিরুদ্ধে র্যাবের ভ্রাম্যমাণ আদালত চলছে। সোমবার (২৬ জুন) সকাল ১০টা থেকে র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, ঈদুল আজহা উপলক্ষ্যে রাজধানীর গাবতলী পশুর হাটে ইতোমধ্যে গাবতলীতে বিপুল সংখ্যক গবাদি পশু এসেছে। হাটে দালাল, ছিনতাইকারী ও জালটাকা প্রতিরোধ এবং কৃত্রিম উপায়ে রাসায়নিক দ্রব্য বা ইনজেকশন ব্যবহার করে গরু মোটাতাজা করা প্রতারক চক্রের বিরুদ্ধে র্যাবের ভ্রাম্যমাণ আদালত চলমান।