বেতন বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন ছড়িয়ে পড়েছে গাজীপুর থেকে সাভার পর্যন্ত। কোথাও মহাসড়ক অবরোধ, কোথাও সড়কে নেমে

গার্মেন্টস মালিকদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২ নভেম্বর ২০২৬, দুপুর ২:৮ সময় , আপডেট সময় : ২ নভেম্বর ২০২৬, দুপুর ২:৮ সময়

বেতন বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন ছড়িয়ে পড়েছে গাজীপুর থেকে সাভার পর্যন্ত। কোথাও মহাসড়ক অবরোধ, কোথাও সড়কে নেমে বিক্ষোভ করছেন শত শত শ্রমিক। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই সংকট সমাধানে সচিবালয়ে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে গার্মেন্টস মালিক নেতারা। এই বৈঠকে শ্রমিকদের দাবি এবং চলমান অস্থিরতা নিয়ে কী সিদ্ধান্ত আসে, এখন সেদিকেই নজর সংশ্লিষ্টদের।


সোমবার, ২ নভেম্বর সকালে সচিবালয়ে শুরু হয় এই বৈঠক। এতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ছাড়াও উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং গার্মেন্টস মালিক নেতারা। বৈঠকে আরও অংশ নিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমদসহ পুলিশের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা। শ্রমিকদের চলমান আন্দোলন, বেতন বৃদ্ধির দাবি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হচ্ছে বলে জানা গেছে।


এদিকে গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে বিভিন্ন স্থানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এতে সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে এবং ভোগান্তিতে পড়ছেন সাধারণ যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ—বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।


শুধু গাজীপুরেই নয়, একই দাবিতে ঢাকার সাভারেও সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। সাভারের আশুলিয়া এলাকায় শত শত শ্রমিক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। তাদের সড়ক থেকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সব মিলিয়ে পোশাকশিল্পের গুরুত্বপূর্ণ দুই শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নতুন করে উদ্বেগ তৈরি করেছে। একদিকে শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবি, অন্যদিকে মহাসড়ক ও সড়ক অবরোধের কারণে স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতিতে সচিবালয়ের বৈঠক থেকে কী সিদ্ধান্ত আসে এবং শ্রমিকদের দাবির বিষয়ে মালিকপক্ষ ও সরকারের অবস্থান কী হয়, সেটিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯