দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আরও এক দফা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এবার ১২

আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডার এখন ২,০৬০ টাকা

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ২ নভেম্বর ২০২৬, বিকাল ৭:১৮ সময় , আপডেট সময় : ২ নভেম্বর ২০২৬, বিকাল ৭:১৮ সময়
দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আরও এক দফা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এবার ১২ কেজির সিলিন্ডারে ২২৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৬০ টাকা। সোমবার (২ নভেম্বর) বিইআরসি নতুন এ মূল্য ঘোষণা করে। নির্ধারিত দাম রাত ৮টা থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। 

কমিশন জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্যবৃদ্ধি এবং আমদানিকারক, ডিলার ও খুচরা বিক্রেতাদের কমিশন সমন্বয়ের কারণে দাম বাড়ানো হয়েছে।
এর আগে অক্টোবর মাসে ১২ কেজির সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছিল। তবে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বাজারে গ্যাস বিক্রির অভিযোগ রয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় তখন একটি সিলিন্ডার ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকায় বিক্রি হতে দেখা যায়।

এদিকে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। প্রতি লিটারের মূল্য ৮৪ টাকা ৬২ পয়সা থেকে বাড়িয়ে ৯১ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করেছে কমিশন। পাশাপাশি এলপিজি বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কমিশনও পুনর্নির্ধারণ করা হয়েছে। আমদানিকারকদের চার্জ, ডিলারদের কমিশন এবং খুচরা বিক্রেতাদের মুনাফার হার বাড়ানো হয়েছে। উল্লেখ্য, গত মাসের শেষ দিকে আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম বাড়ার প্রভাবে দেশের বাজারে সরবরাহ সংকট দেখা দেয়। এ সময় আমদানিকারকদের সরবরাহ কমে যাওয়ায় ১ হাজার ৫৮৫ টাকার সিলিন্ডারও বিভিন্ন স্থানে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯