রাজধানীর মিরপুর-১, মিরপুর-১০ ও উত্তরা এলাকায় উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসনে বিকল্প জায়গা নির্ধারণের উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি

মিরপুর ও উত্তরায় হকারদের জন্য বিকল্প জায়গা খুঁজছে ডিএনসিসি

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ২ নভেম্বর ২০২৬, বিকাল ৭:৪০ সময় , আপডেট সময় : ২ নভেম্বর ২০২৬, বিকাল ৭:৪০ সময়
রাজধানীর মিরপুর-১, মিরপুর-১০ ও উত্তরা এলাকায় উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসনে বিকল্প জায়গা নির্ধারণের উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। দ্রুত সময়ের মধ্যে তাদের জন্য নির্দিষ্ট স্থানে দোকান বসানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।সোমবার (২ নভেম্বর) দুপুরে ডিএনসিসি প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ হকার্স ইউনিয়নের ১০ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান।

ডিএনসিসি প্রশাসক বলেন, হকাররাও নগরজীবনের একটি অংশ। তাই তাদের জীবিকা নির্বাহের বিষয়টি বিবেচনায় নিয়ে মিরপুর-১, মিরপুর-১০ ও উত্তরা এলাকায় উপযুক্ত বিকল্প স্থান খোঁজা হচ্ছে। শিগগিরই সেখানে হকারদের ব্যবসা পরিচালনার সুযোগ তৈরি করা হবে। তিনি আরও জানান, উচ্ছেদ হওয়া হকারদের জন্য হলিডে মার্কেট চালুর পরিকল্পনা রয়েছে। নির্দিষ্ট স্থানে ৩০০ থেকে ৫০০টি দোকান স্থাপনের সুযোগ তৈরি করা গেলে সেখানে ক্রেতাদের সমাগম বাড়বে এবং ব্যবসায়ীরাও ভালোভাবে বেচাকেনা করতে পারবেন। ফুটপাত থেকে অবৈধ দোকানপাট ও স্থাপনা সরানোর বিষয়ে শফিকুল ইসলাম বলেন, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতেই বাধ্য হয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। কিছু অসাধু সিন্ডিকেট ও হকারের কারণে ফুটপাত ছাড়িয়ে সড়ক পর্যন্ত দখল হয়ে গিয়েছিল। ফলে পথচারীদের চলাচলের জায়গা সংকুচিত হয়ে পড়ে।

উচ্ছেদ অভিযানের প্রতি সাধারণ মানুষের ইতিবাচক মনোভাব রয়েছে উল্লেখ করে তিনি বলেন, মিরপুর-১ ও মিরপুর-১০ এলাকার ফুটপাতে আর হকারদের বসতে দেওয়া হবে না। তবে তাদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। হকার প্রতিনিধি দলের উদ্দেশে প্রশাসক আরও বলেন, নির্ধারিত বিকল্প জায়গায় হকারদের নিজস্ব যানচালিত দোকান পরিচালনার সুযোগ থাকবে। তবে সেখানে কোনো ধরনের অস্থায়ী চৌকি স্থাপন করা যাবে না।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯