কক্সবাজারের চকরিয়ায় ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে রশিদ আহমদ (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার

চকরিয়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ৭৫ বছর বয়সী বৃদ্ধের

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ২ নভেম্বর ২০২৬, রাত ৮:১৩ সময় , আপডেট সময় : ২ নভেম্বর ২০২৬, রাত ৮:১৩ সময়
কক্সবাজারের চকরিয়ায় ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে রশিদ আহমদ (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার পহরচাঁদা ইউনিয়নের মোহছেনিয়া কাটা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রশিদ আহমদ পহরচাঁদা দক্ষিণ পাড়ার বাসিন্দা। তিনি মৃত সুলতান আহমদের ছেলে। 

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বরইতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন বাবর জানান, সোমবার সকালে মেয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছিলেন রশিদ আহমদ। এ সময় তিনি রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন।

তিনি আরও জানান, শ্রবণপ্রতিবন্ধী হওয়ায় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা ট্রেনের হুইসেল শুনতে পাননি ওই বৃদ্ধ। একপর্যায়ে ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে দূরে পড়ে যান। এতে তার শরীর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯