২০২৭ সালের সরকারি ছুটির তালিকায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আগামী বছর সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে মোট

২০২৭ সালের সরকারি ছুটি ২৯ দিন, অনুমোদন দিল মন্ত্রিসভা

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ২ নভেম্বর ২০২৬, রাত ৮:৩২ সময় , আপডেট সময় : ২ নভেম্বর ২০২৬, রাত ৮:৩২ সময়
২০২৭ সালের সরকারি ছুটির তালিকায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আগামী বছর সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে মোট ২৯ দিন ছুটি ভোগ করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার (২ নভেম্বর) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ছুটির এ তালিকা অনুমোদন করা হয়। পরে সন্ধ্যায় সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

মন্ত্রিপরিষদ সচিব জানান, অনুমোদিত ছুটির তালিকা অনুযায়ী, ২০২৭ সালে মোট ২৯ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে ১৫ দিন সাধারণ ছুটি এবং বাকি ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা হয়েছে। প্রতিবছরের ধারাবাহিকতায় ধর্মীয় উৎসব, জাতীয় দিবস ও অন্যান্য গুরুত্বপূর্ণ উপলক্ষ বিবেচনায় নিয়ে আগামী বছরের ছুটির দিনগুলো নির্ধারণ করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, অনুমোদিত ছুটির তালিকা নিয়ে শিগগিরই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন প্রকাশ করা হবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯