ইরানের সঙ্গে দীর্ঘদিনের সংঘাতের অবসানে এবার সমঝোতার পথে এগোচ্ছে যুক্তরাষ্ট্র! দুই দেশের মধ্যে আলোচনায় অগ্রগতির কথা জানিয়েছেন মার্কিন

হামলার পর ভ্যান্স বললেন, ইরানের সঙ্গে আলোচনায় ভালো অগ্রগতি হচ্ছে

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৩ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪৭ সময় , আপডেট সময় : ৩ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪৭ সময়

ইরানের সঙ্গে দীর্ঘদিনের সংঘাতের অবসানে এবার সমঝোতার পথে এগোচ্ছে যুক্তরাষ্ট্র! দুই দেশের মধ্যে আলোচনায় অগ্রগতির কথা জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এমনকি সম্ভাব্য চুক্তি নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আশাবাদী বলে জানিয়েছেন তিনি। তবে আলোচনায় অগ্রগতি হলেও ইরানকে কোনো সময়সীমা বেঁধে দেয়নি ওয়াশিংটন। তাহলে কি এবার সত্যিই থামতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত?


মঙ্গলবার (৩ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব তথ্য জানান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেন, প্রায় এক ঘণ্টা আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এ বিষয়ে তার কথা হয়েছে। দুই পক্ষই সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা নিয়ে ইতিবাচক অবস্থানে রয়েছে। তবে আলোচনা এখনো চলমান এবং আরও অগ্রগতি অর্জনের চেষ্টা করা হচ্ছে।


ভ্যান্স আরও বলেন, ইরানের অবস্থান অনেক সময় অনুমান করা কঠিন। পরিস্থিতি বিবেচনায় যুক্তরাষ্ট্রের হাতে সামরিক ও সামরিকবহির্ভূত—দুই ধরনের বিকল্পই রয়েছে। তবে এখন পর্যন্ত আলোচনায় অগ্রগতি হয়েছে। নতুন করে হামলা শুরুর আগে ইরানকে কোনো নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এ ধরনের কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি। যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য হিসেবে ইরানের পারমাণবিক কর্মসূচি পুনর্গঠন ঠেকানোর বিষয়টি তুলে ধরেন ভ্যান্স। তার ভাষ্য, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত করার পর ওয়াশিংটন নিশ্চিত হতে চায়, তেহরান যেন নতুন করে সেই কর্মসূচি চালু করতে না পারে। এ জন্য ইরানের পক্ষ থেকে দৃঢ় এবং যাচাইযোগ্য অঙ্গীকার প্রয়োজন।


এর আগে সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দাবি করেন, ইরান সংঘাতের অবসানে একটি চুক্তি করতে আগ্রহী। তিনি বলেন, সমঝোতা হতে পারে এবং ইরান তাদের নেতাদের লক্ষ্য করে হামলা বন্ধ করার অনুরোধ জানিয়েছে। এদিকে আলোচনার পাশাপাশি সামরিক উত্তেজনাও পুরোপুরি কমেনি। মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা গেছে, ইরানের কিশম দ্বীপে যুক্তরাষ্ট্র প্রতিরক্ষামূলক হামলা চালিয়েছে। মার্কিন পক্ষের দাবি, যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদের বিরুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবহারের জবাব হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।অন্যদিকে দক্ষিণ ইরানের কিশম দ্বীপ ও বান্দর লেঙ্গেহ শহরসহ কয়েকটি এলাকায় বিস্ফোরণের শব্দ শোনার খবর জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম।


উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর থেকে মধ্যপ্রাচ্যে সংঘাত ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরবর্তী সময়ে পাল্টাপাল্টি হামলা এবং হরমুজ প্রণালিতে নৌ চলাচলের নিরাপত্তা নিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এখন আলোচনায় অগ্রগতির দাবি করলেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চূড়ান্ত সমঝোতা হবে কি না, সেটিই আন্তর্জাতিক মহলের নজরে রয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯