সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভুটান। আসন্ন ম্যাচকে সামনে রেখে ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছে ভুটান জাতীয় ফুটবল দল।

সাফে খেলতে ঢাকায় সবার আগে ভুটান

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৩ নভেম্বর ২০২৬, সকাল ৯:৫০ সময় , আপডেট সময় : ৩ নভেম্বর ২০২৬, সকাল ৯:৫০ সময়

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভুটান। আসন্ন ম্যাচকে সামনে রেখে ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছে ভুটান জাতীয় ফুটবল দল। দীর্ঘ প্রস্তুতি নিয়ে বাংলাদেশে এসেছে দলটি। অন্যদিকে ঘরের মাঠে প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে টুর্নামেন্ট শুরু করতে চায় বাংলাদেশ। তবে ভুটানের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে খেলতে পারবেন না দলের অন্যতম তারকা হামজা চৌধুরী।


সাফে অংশ নিতে গতকাল বিকেলে ঢাকায় পৌঁছায় ভুটান জাতীয় ফুটবল দল। তবে পৌঁছানোর দিন কোনো অনুশীলন করেনি তারা। জানা গেছে, গত সেপ্টেম্বর থেকেই টুর্নামেন্টের প্রস্তুতি শুরু করেছে ভুটান। দীর্ঘ সময় ধরে অনুশীলন ও প্রস্তুতির মধ্য দিয়ে নিজেদের গুছিয়ে নিয়েছে দলটি। ভুটানের কয়েকজন ফুটবলার বাংলাদেশের ঘরোয়া ফুটবল লিগেও খেলেন। ফলে বাংলাদেশের মাঠ ও পরিবেশ সম্পর্কে তাদের কিছুটা ধারণা রয়েছে। এবার সাফে নিজেদের সেরাটা দিতে চায় দলটি। যদিও এখন পর্যন্ত টুর্নামেন্টটির ফাইনালে খেলার অভিজ্ঞতা হয়নি ভুটানের।


আগামী ৫ নভেম্বর সাফে নিজেদের প্রথম ম্যাচে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে গত জুনে ঢাকায় ভুটানের বিপক্ষে জয় পেয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। সেই ম্যাচে গোল করেছিলেন হামজা চৌধুরী। তবে এবার প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে খেলতে পারবেন না তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচে মাঠে নামার কথা রয়েছে হামজার।


এদিকে ভুটানকে নিয়ে নিজেদের পরিকল্পনার কথা জানিয়েছেন বাংলাদেশ দলের মার্কিন কোচ থমাস ডুলি। তিনি জানিয়েছেন, প্রতিপক্ষ যে পর্যায়ের দলই হোক না কেন, তাদের লক্ষ্য থাকবে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়া। এদিকে সাফে অংশ নিতে আজ ঢাকায় আসার কথা রয়েছে অন্যান্য দলেরও। সব মিলিয়ে টুর্নামেন্টকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়ছে আগ্রহ ও উত্তেজনা। এখন দেখার বিষয়, দীর্ঘ প্রস্তুতি নিয়ে আসা ভুটানকে হারিয়ে সাফের মিশন জয় দিয়ে শুরু করতে পারে কি না বাংলাদেশ।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯