ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে আবারও সময় পেল তদন্ত সংস্থা। অধিকতর

ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৭ ডিসেম্বর

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৩ নভেম্বর ২০২৬, দুপুর ৩:৩৩ সময় , আপডেট সময় : ৩ নভেম্বর ২০২৬, দুপুর ৩:৩৩ সময়

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে আবারও সময় পেল তদন্ত সংস্থা। অধিকতর তদন্তের প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৭ ডিসেম্বর নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত। এর আগে নির্ধারিত দিনে প্রতিবেদন জমা দিতে পারেনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ—সিআইডি। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটির অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু সিআইডি প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম নতুন তারিখ নির্ধারণ করেন।


মামলার সূত্রে জানা যায়, গত বছরের ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে রাজধানীর পল্টন থানার বক্স কালভার্ট রোডে শরীফ ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।


এ ঘটনায় ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় হত্যা মামলা করেন। পরে তদন্তের একপর্যায়ে মামলায় দণ্ডবিধির ৩০২ ধারা যুক্ত করার নির্দেশ দেন আদালত। এর আগে গত ৬ জানুয়ারি গোয়েন্দা পুলিশ—ডিবি ১৭ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয়। তবে ওই অভিযোগপত্রে অসন্তোষ প্রকাশ করে ১৫ জানুয়ারি আদালতে নারাজি আবেদন করেন মামলার বাদী।


আদালত বাদীর আবেদন গ্রহণ করে মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডির কাছে পাঠানোর নির্দেশ দেন। ডিবির অভিযোগপত্রে অভিযুক্ত ১৭ জনের মধ্যে ১১ জন কারাগারে রয়েছেন এবং বাকি ছয়জন পলাতক। এখন সবার নজর আগামী ৭ ডিসেম্বরের দিকে। সেদিন সিআইডি তদন্ত প্রতিবেদন জমা দিতে পারে কি না, তা জানার অপেক্ষায় রয়েছেন মামলার সংশ্লিষ্টরা।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯