ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ছাত্রদলের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে বিরোধের জেরে সংগঠনটির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার

ছাত্রদলের কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৫ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪৭ সময় , আপডেট সময় : ৫ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪৭ সময়

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ছাত্রদলের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে বিরোধের জেরে সংগঠনটির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা সদরের স্বাধীনতা চত্বর এলাকায় এ সংঘর্ষে ইটপাটকেলের আঘাতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা হলেন হোসেন মিয়া (৪০), জুয়েল মিয়া (৩০), রাব্বী মিয়া (২৫), রাশেদুল ইসলাম রাশেদ (২৫) এবং শহিদুল খাঁ (৩০)। তাঁদের উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়ার অনুসারী হিসেবে পরিচিত নবগঠিত উপজেলা ছাত্রদল কমিটির সভাপতি সিরাজুল হক ইমু ও সাধারণ সম্পাদক শিমুল মিয়ার নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের করা হয়। একই সময়ে নবগঠিত পৌর কমিটির সভাপতি এনামুল হক আপেল ও সাধারণ সম্পাদক জুয়েল আহমেদও মিছিলে অংশ নেন।


অন্যদিকে, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমানের অনুসারী ছাত্রদলের আরেকটি অংশ নতুন কমিটিকে অবৈধ দাবি করে প্রতিবাদ মিছিল বের করে। মো. হোসেন, শহিদুল খাঁ ও জুয়েলের নেতৃত্বে ওই মিছিলটি বের করা হয়। একপর্যায়ে স্বাধীনতা চত্বরের সামনে দুই পক্ষের মিছিল মুখোমুখি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়, যা সংঘর্ষে রূপ নেয়। এ সময় দুই পক্ষের লোকজন ইটপাটকেল নিক্ষেপ করলে পাঁচজন আহত হন।


খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী মো. রাশেদ জানান, নতুন কমিটি গঠন নিয়ে বিরোধের জেরেই ছাত্রদলের দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯