পবিত্র মদিনা অঞ্চলের দিকে নিক্ষেপ করা ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করার দাবি করেছে সৌদি

মদিনার দিকে হুথিদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, ধ্বংসের দাবি সৌদি জোটের

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৫ নভেম্বর ২০২৬, বিকাল ৬:০ সময় , আপডেট সময় : ৫ নভেম্বর ২০২৬, বিকাল ৬:০ সময়

পবিত্র মদিনা অঞ্চলের দিকে নিক্ষেপ করা ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করার দাবি করেছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ক্ষেপণাস্ত্রটি আকাশেই প্রতিহত করা হয় বলে জানিয়েছে জোট।


সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল-মালিকি জানান, মদিনা অঞ্চলের দিকে হুথি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করার পর সেটি সফলভাবে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। এদিকে ক্ষেপণাস্ত্র প্রতিহতের ঘটনার আগে সৌদি আরবের মদিনা প্রদেশের লোহিত সাগর উপকূলবর্তী ইয়ানবু এলাকায় সতর্কতা জারি করেছিল দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ। সেখানে অল্প সময়ের জন্য এই সতর্কতা কার্যকর ছিল।


তবে ক্ষেপণাস্ত্রটি কোথা থেকে নিক্ষেপ করা হয়েছিল, ঠিক কোন পথে সেটি এগিয়ে আসছিল কিংবা এটি প্রতিহত করতে কী ধরনের প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। উল্লেখ্য, ইয়েমেনের হুথি গোষ্ঠী এবং সৌদি আরবের মধ্যে দীর্ঘদিন ধরেই সংঘাত ও উত্তেজনা চলছে। নতুন করে মদিনা অঞ্চলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের এই ঘটনা সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি করেছে।


সূত্র: মিডল ইস্ট আই।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯