বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় নতুন করে গুরুত্বপূর্ণ তথ্য জানতে চায় পুলিশ।

তাহসিফ হত্যা মামলায় দীপকে তৃতীয় দফায় রিমান্ডে নিতে চায় পুলিশ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৫ নভেম্বর ২০২৬, বিকাল ৬:৪ সময় , আপডেট সময় : ৫ নভেম্বর ২০২৬, বিকাল ৬:৪ সময়

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় নতুন করে গুরুত্বপূর্ণ তথ্য জানতে চায় পুলিশ। এ জন্য মামলার অন্যতম আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপকে তৃতীয় দফায় জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের হেফাজতে নেওয়ার আবেদন করা হয়েছে।


বৃহস্পতিবার (৫ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন ঢাকার আদালতে এই আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। আদালতে দেওয়া আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটনের জন্য গত ৩ নভেম্বর থেকে দীপকে তিন দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ সময় তিনি হত্যাকাণ্ড সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে দাবি পুলিশের। তবে ঘটনার সঙ্গে জড়িত অন্য বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানতে তাকে আরও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।


মামলার বিবরণ অনুযায়ী, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় আহমেদ শাহরিয়ার রেজা দীপের ডাকে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ সাউরি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। এরপর ২৮ অক্টোবর বিকেলে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে রাজধানীর উত্তরখান থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা কে এম এনায়েতুল করিম।


এ মামলায় গ্রেপ্তারের পর দীপকে প্রথম দফায় চার দিনের এবং দ্বিতীয় দফায় তিন দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পান তদন্ত কর্মকর্তারা। এবার তৃতীয় দফায় আরও সাত দিনের আবেদন করা হয়েছে। অন্যদিকে, একই মামলায় গ্রেপ্তার এক তরুণীও বর্তমানে দ্বিতীয় দফায় পুলিশের হেফাজতে রয়েছেন। এখন আদালত নতুন রিমান্ড আবেদনের বিষয়ে কী সিদ্ধান্ত দেন এবং জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের পেছনের আরও কী তথ্য বেরিয়ে আসে, সেদিকেই নজর রয়েছে সংশ্লিষ্টদের।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯