বাংলাদেশি ভিসাপ্রত্যাশীদের সুবিধার কথা বিবেচনা করে ভিসা আন্ডারটেকিং ফর্মের (Visa Undertaking Form) কাঠামো আরও সহজ করেছে ঢাকায় অবস্থিত

ভারতীয় ভিসার আন্ডারটেকিং ফর্ম সহজ করল হাইকমিশন

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ৬ নভেম্বর ২০২৬, দুপুর ৩:৭ সময় , আপডেট সময় : ৬ নভেম্বর ২০২৬, দুপুর ৩:৭ সময়
বাংলাদেশি ভিসাপ্রত্যাশীদের সুবিধার কথা বিবেচনা করে ভিসা আন্ডারটেকিং ফর্মের (Visa Undertaking Form) কাঠামো আরও সহজ করেছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। নতুন ফর্মের মাধ্যমে আবেদনকারীরা নিজেরাই প্রয়োজনীয় তথ্য সহজে বুঝতে ও পূরণ করতে পারবেন। এতে ভিসা আবেদনের জন্য এজেন্টের ওপর নির্ভরশীলতা কমবে বলে আশা করা হচ্ছে। 

প্রায় তিন সপ্তাহ আগে সংশোধিত ফর্মটি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের (IVAC) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। নতুন ফর্মে সব ধরনের ভিসা আবেদনের নথি জমা দেওয়ার প্রক্রিয়ায় সামঞ্জস্য আনতে একটি অভিন্ন কাঠামো রাখা হয়েছে। ফলে আবেদনকারীদের জন্য ফর্ম পূরণ এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার ধাপগুলো আরও সহজ ও সুবিধাজনক হবে।

ভারতীয় হাইকমিশন জানিয়েছে, ফর্মে আনা এই পরিবর্তনের কারণে ভিসা পাওয়ার যোগ্যতার ক্ষেত্রে নতুন কোনো শর্ত যুক্ত হয়নি। আবেদন প্রক্রিয়াকে আরও সহজ, স্বচ্ছন্দ ও আবেদনবান্ধব করা এবং আবেদনকারীদের ভোগান্তি কমানোর ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবেই ফর্মটি সংশোধন করা হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯