টাঙ্গাইলের মধুপুরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্বামীর শাস্তি দাবি করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন তাঁর

মাদককারবারি স্বামীর শাস্তির দাবিতে মধুপুরে স্ত্রীসহ এলাকাবাসীর মানববন্ধন

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ৭ নভেম্বর ২০২৬, দুপুর ৪:৫৩ সময় , আপডেট সময় : ৭ নভেম্বর ২০২৬, দুপুর ৪:৫৩ সময়
টাঙ্গাইলের মধুপুরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্বামীর শাস্তি দাবি করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন তাঁর স্ত্রীসহ স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে ওই ব্যক্তির দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিও জানিয়েছেন উপজেলার মহিষমারা ইউনিয়নের গারোবাজার এলাকার সাধারণ মানুষ। শনিবার (৭ নভেম্বর) দুপুরে দক্ষিণ মহিষমারা গারোবাজার-মোমিনপুর সড়কে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, হাবিবুর রহমানের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তিনি এলাকার সাধারণ মানুষ, বিশেষ করে উঠতি বয়সী তরুণ-তরুণী এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে মাদকের বিস্তার ঘটাচ্ছেন।

বক্তারা আরও অভিযোগ করেন, তাঁর এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক রহিম বাদশার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এ ছাড়া মাদকবিরোধী কর্মকাণ্ডে প্রতিবাদ জানাতে গেলে প্রতিবাদকারীদের বিরুদ্ধেও বিভিন্ন ধরনের বানোয়াট মামলা করা হয় বলে দাবি করেন তাঁরা।মানববন্ধনে বক্তারা বলেন, মামলা ও নানামুখী হয়রানির কারণে এলাকার সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছেন। তাঁরা অবিলম্বে হয়রানিমূলক মামলা প্রত্যাহার, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান। কর্মসূচিতে বক্তব্য দেন হাবিবুর রহমান হাবুর স্ত্রী তাসলিমা খাতুন, ভুক্তভোগী রহিম বাদশা, মোনতাজ আলী, সাইদসহ স্থানীয় বাসিন্দারা। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে এলাকার কয়েকশ নারী ও পুরুষ অংশ নেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯