ফেনী সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৮ লাখ ৫ হাজার ৫৭০ টাকা মূল্যের অবৈধ ভারতীয় মদ, শাড়ি ও

ফেনী সীমান্তে ৮ লাখ টাকার ভারতীয় মদ, শাড়ি ও প্রসাধনী জব্দ

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ৭ নভেম্বর ২০২৬, রাত ৮:১২ সময় , আপডেট সময় : ৭ নভেম্বর ২০২৬, রাত ৮:১২ সময়
ফেনী সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৮ লাখ ৫ হাজার ৫৭০ টাকা মূল্যের অবৈধ ভারতীয় মদ, শাড়ি ও প্রসাধনী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৭ নভেম্বর) ভোরে জেলার পরশুরাম ও ছাগলনাইয়া সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে পরশুরাম, নিজকালিকাপুর, জয়ন্তীনগর ও চম্পকনগর বিওপির সদস্যরা সীমান্তের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালান। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় মদ, শাড়ি ও প্রসাধনী উদ্ধার করা হয়। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৫ হাজার ৫৭০ টাকা। ৪ বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল ইসলাম বাসসকে বলেন, সীমান্তে চোরাচালান ও মাদকদ্রব্যের বিস্তার ঠেকানো, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সার্বিক নিরাপত্তা বজায় রাখতে বিজিবি নিয়মিতভাবে সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি সীমান্তে যেকোনো ধরনের অপরাধ দমনে বাহিনীর সদস্যরা সর্বদা তৎপর রয়েছেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯