দক্ষিণ আফ্রিকা সফরের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ টেস্ট দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজে গোড়ালিতে পাওয়া চোটের

দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেলেন সাদমান

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৮ নভেম্বর ২০২৬, বিকাল ৫:২১ সময় , আপডেট সময় : ৮ নভেম্বর ২০২৬, বিকাল ৫:২১ সময়

দক্ষিণ আফ্রিকা সফরের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ টেস্ট দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজে গোড়ালিতে পাওয়া চোটের কারণে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেছেন টাইগার ওপেনার সাদমান ইসলাম। তাঁর বদলি হিসেবে টেস্ট দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে তরুণ ওপেনার মাহফিজুল ইসলাম রবিনের। সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে গোড়ালিতে চোট পান সাদমান। আঘাতের পর তাঁকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। প্রাথমিকভাবে তাঁর চোট গুরুতর বলে ধারণা করা হচ্ছে।


নির্বাচক প্যানেলের এক সদস্যের ভাষ্য অনুযায়ী, সাদমানের গোড়ালির টিস্যু ছিঁড়ে গেছে। এমনকি হাড়ে চিড় ধরারও আশঙ্কা রয়েছে। ফলে দক্ষিণ আফ্রিকা সফরে তাঁকে পাওয়া যাচ্ছে না। এই চোটের কারণে সিলেটে চলমান দ্বিতীয় টেস্টেও একজন ব্যাটার কম নিয়ে খেলতে হবে বাংলাদেশকে। সাদমানের পরিবর্তে দলে জায়গা পেতে পারেন ময়মনসিংহের ওপেনার মাহফিজুল ইসলাম রবিন। তিনি বর্তমানে সিলেটে জাতীয় দলের সঙ্গে রয়েছেন। দক্ষিণ আফ্রিকা সফরের প্রস্তুতির অংশ হিসেবে জাতীয় দলের কোচদের সঙ্গে নেট অনুশীলনে কঠোর পরিশ্রম করছেন এই ওপেনার।


আগামী ১০ নভেম্বর দক্ষিণ আফ্রিকার উদ্দেশে ঢাকা ছাড়ার কথা বাংলাদেশ দলের। সফরে স্বাগতিকদের বিপক্ষে দুটি টেস্ট খেলবে টাইগাররা। এরপর তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজও রয়েছে। ১৫ থেকে ১৯ নভেম্বর জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা সিরিজের প্রথম টেস্ট। তবে সাদমানের ছিটকে যাওয়ায় ওপেনিংয়ে নতুন সমন্বয় খুঁজতে হবে বাংলাদেশ দলকে। এখন দেখার বিষয়, তাঁর বদলি হিসেবে শেষ পর্যন্ত রবিনকে টেস্ট দলে অন্তর্ভুক্ত করা হয় কি না।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯