শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ছড়িয়ে পড়া এবং ছাত্রীদের উত্ত্যক্ত করার মতো অপরাধ ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। দেশের সব মাধ্যমিক

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘মাদক ও ইভ টিজিং প্রতিরোধ কমিটি’ গঠনের নির্দেশ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৯ নভেম্বর ২০২৬, দুপুর ১০:২ সময় , আপডেট সময় : ৯ নভেম্বর ২০২৬, দুপুর ১০:২ সময়

শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ছড়িয়ে পড়া এবং ছাত্রীদের উত্ত্যক্ত করার মতো অপরাধ ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। দেশের সব মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ‘মাদক ও ইভ টিজিং প্রতিরোধ কমিটি’ গঠনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। শিক্ষক, অভিভাবক, স্থানীয় কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে এসব কমিটি গঠন করতে হবে। রোববার ৮ নভেম্বর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কমিটির সভায় নেওয়া সিদ্ধান্তের ভিত্তিতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।


চিঠিতে বলা হয়েছে, দেশের প্রতিটি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে মাদক এবং ইভ টিজিং প্রতিরোধে একটি করে কমিটি গঠন করতে হবে। এসব কমিটিতে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীদের অভিভাবক, স্থানীয় কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের সম্পৃক্ত রাখতে হবে। এর আগে গত ৫ নভেম্বর জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার উদ্যোগে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মাদক ও ইভ টিজিং প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। এরই ধারাবাহিকতায় নতুন এই নির্দেশনা জারি করেছে অধিদপ্তর।


এদিকে কমিটি গঠনের কাজ দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তিন কর্মদিবসের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কমিটি গঠন নিশ্চিত করে এ-সংক্রান্ত প্রতিবেদন পাঠাতে হবে। এ জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালকদের নিজ নিজ অঞ্চলের আওতাধীন কলেজগুলোতে কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। পরে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন অধিদপ্তরের নির্ধারিত ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে।


অধিদপ্তরের এই চিঠি দেশের সব আঞ্চলিক পরিচালকের পাশাপাশি সরকারি-বেসরকারি কলেজ এবং শিক্ষক প্রশিক্ষণ কলেজের অধ্যক্ষদের কাছেও পাঠানো হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও ইভ টিজিংয়ের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে এসব কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে শুধু কমিটি গঠন নয়, নিয়মিত তদারকি ও কার্যকর পদক্ষেপের মাধ্যমেই এই উদ্যোগের সুফল পাওয়া সম্ভব।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯