চীনের শেনজেনে আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলন ঘিরে গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছে। সম্মেলনের

ইরান যুদ্ধ বন্ধে শি-পুতিনের সঙ্গে আলোচনা করবো: ট্রাম্প

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৯ নভেম্বর ২০২৬, দুপুর ১০:১০ সময় , আপডেট সময় : ৯ নভেম্বর ২০২৬, দুপুর ১০:১০ সময়

চীনের শেনজেনে আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলন ঘিরে গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছে। সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (৮ নভেম্বর) ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সম্ভাবনার কথা জানান ট্রাম্প। তিনি বলেন, পুতিন ও শি জিনপিংয়ের সঙ্গে একটি বৈঠক হতে পারে। তার মতে, বৈঠকটি বেশ কৌতূহলোদ্দীপক হবে।


সম্ভাব্য আলোচনার বিষয়বস্তু সম্পর্কে ট্রাম্প জানান, পারমাণবিক নিরস্ত্রীকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি ইরানের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। ট্রাম্পের দাবি, ইরানের যুদ্ধ শেষ করার প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র ভালো অবস্থানে রয়েছে এবং দেশটির ওপর চাপ অব্যাহত রাখা হয়েছে। এ সময় ইরানের স্থল সরবরাহ ব্যবস্থা ব্যাহত করার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের পরিচালিত ‘অপারেশন আয়রন গেট’ নিয়েও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, এই অভিযান কার্যকর রয়েছে। স্থলপথে ইরানে কোনো সরবরাহ প্রবেশ করতে পারছে না। একই সঙ্গে নৌ অবরোধের কারণে জলপথেও সরবরাহ বন্ধ রয়েছে বলে দাবি করেন তিনি।


১৯৮৯ সালে প্রতিষ্ঠিত এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা বা এপেকের সদস্য ২১টি দেশ। সদস্যদের মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র। এ অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে সংগঠনটির নেতারা প্রতিবছর সম্মেলনে মিলিত হন। ট্রাম্পের সম্ভাব্য এই বৈঠক বাস্তবায়িত হলে একই সম্মেলনে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার শীর্ষ নেতাদের সরাসরি আলোচনার সুযোগ তৈরি হবে। বিশেষ করে পারমাণবিক নিরস্ত্রীকরণ এবং ইরান পরিস্থিতি নিয়ে তাদের আলোচনার দিকে আন্তর্জাতিক মহলের নজর থাকবে।


সূত্র: আল জাজিরা।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯