রাজধানীর গুলশানে একটি ফ্যাশন শোতে সাংবাদিকদের ‘ভুয়া ভুয়া’ স্লোগানকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে ঢালিউডের চিত্রনায়িকা পরীমনিকে

ভুয়া-ভুয়া স্লোগান শুনে ‘ইঙ্গিতপূর্ণ’ ভঙ্গি করলেন পরীমনি

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৯ নভেম্বর ২০২৬, দুপুর ১০:২৬ সময় , আপডেট সময় : ৯ নভেম্বর ২০২৬, দুপুর ১০:২৬ সময়

রাজধানীর গুলশানে একটি ফ্যাশন শোতে সাংবাদিকদের ‘ভুয়া ভুয়া’ স্লোগানকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে ঢালিউডের চিত্রনায়িকা পরীমনিকে ঘিরে। স্লোগান শুনে ক্ষুব্ধ হয়ে সাংবাদিকদের উদ্দেশে মধ্যমা আঙুল প্রদর্শন করেন এই অভিনেত্রী। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যান তিনি।


রোববার (৮ নভেম্বর) রাতে গুলশানের একটি অভিজাত ক্লাবে আয়োজিত ‘ওয়েডিং কার্নিভাল’ নামের ফ্যাশন শোতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, অনুষ্ঠানে পরীমনিকে উদ্দেশ করে উপস্থিত সাংবাদিকদের একটি অংশ ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে এতে ক্ষুব্ধ হয়ে সাংবাদিকদের দিকে অশালীন অঙ্গভঙ্গি করেন তিনি। এ ঘটনাকে কেন্দ্র করে অভিনেত্রী ও উপস্থিত সাংবাদিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বিবেচনায় শেষ পর্যন্ত অনুষ্ঠানস্থল ত্যাগ করেন পরীমনি।


ঘটনার পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা। পরীমনির অঙ্গভঙ্গির পাশাপাশি সাংবাদিকদের স্লোগান দেওয়ার ঘটনাও নিয়ে নানা মন্তব্য করছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা। এদিকে, ঘটনার পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তা প্রকাশ করেন পরীমনি। সেখানে অনুষ্ঠানের অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলার জন্য আয়োজকদের দায়ী করেন তিনি।


এর আগে গুলশানে নিজের গাড়ি ভাঙচুরের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারে এসেছিলেন পরীমনি। তবে ঘটনাস্থলে তার গাড়ি অক্ষত ছিল বলে দাবি করেছিলেন উপস্থিত সাংবাদিকরা। ওই ঘটনাকে কেন্দ্র করেও পরীমনির সঙ্গে সাংবাদিকদের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯