বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। দেশের প্রথম ব্যাটার হিসেবে সাদা পোশাকের ক্রিকেটে ৭

ইতিহাস গড়ে ৭ হাজার রানের মাইলফলক মুশফিকের

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৯ নভেম্বর ২০২৬, দুপুর ২:৫২ সময় , আপডেট সময় : ৯ নভেম্বর ২০২৬, দুপুর ২:৫২ সময়

বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। দেশের প্রথম ব্যাটার হিসেবে সাদা পোশাকের ক্রিকেটে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।


সোমবার (৯ নভেম্বর) সিলেট টেস্টে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে এই কীর্তি গড়েন মুশফিক। ইনিংসের ২০তম ওভারে ওয়ারিক্যানের করা বলে এক রান নিয়ে ৭ হাজার টেস্ট রান পূর্ণ করেন তিনি। এর মধ্য দিয়ে বাংলাদেশের টেস্ট ইতিহাসে অনন্য এক রেকর্ডের মালিক হলেন মুশফিকুর রহিম। দীর্ঘদিন ধরে দেশের হয়ে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। তাঁর ধারেকাছেও নেই অন্য কোনো বাংলাদেশি ব্যাটার।


বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় মুশফিকের পর দ্বিতীয় স্থানে রয়েছেন মুমিনুল হক। তাঁর সংগ্রহ ৫ হাজার ২৯৩ রান। তৃতীয় স্থানে থাকা তামিম ইকবাল খানের রান ৫ হাজার ১৩৪। ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করে বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নিজের দীর্ঘ ও সমৃদ্ধ ক্যারিয়ারে আরও একটি বড় অর্জন যোগ করলেন মুশফিক। তাঁর এই রেকর্ড বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসেও গুরুত্বপূর্ণ একটি মাইলফলক হয়ে থাকল।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯