জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে আগামীকাল মঙ্গলবার তিন দিনের সফরে তুরস্কের আনতালিয়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক

৩১তম জলবায়ু সম্মেলনে অংশ নিতে মঙ্গলবার তুরস্ক যাবেন প্রধানমন্ত্রী

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৯ নভেম্বর ২০২৬, দুপুর ২:৫৫ সময় , আপডেট সময় : ৯ নভেম্বর ২০২৬, দুপুর ২:৫৫ সময়

জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে আগামীকাল মঙ্গলবার তিন দিনের সফরে তুরস্কের আনতালিয়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ থেকে ১২ নভেম্বর আনতালিয়ায় অনুষ্ঠিত কপ-৩১ সম্মেলনে অংশ নিয়ে জলবায়ু অর্থায়ন, জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং কার্বন নিঃসরণকারী দেশগুলোর দায়বদ্ধতার বিষয়গুলো তুলে ধরবেন প্রধানমন্ত্রী।


সোমবার (৯ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রীর তুরস্ক সফর উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী। পররাষ্ট্র সচিব জানান, সফরকালে প্রধানমন্ত্রী বেশ কয়েকটি দেশের নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। এসব বৈঠকের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক ও কূটনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে অগ্রগতি হবে বলে আশা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।


তিনি আরও বলেন, কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দেশের অবস্থান ও অগ্রাধিকারগুলো তুলে ধরা হবে। বিশেষ করে জলবায়ু অর্থায়ন ও অভিযোজন সক্ষমতা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্বের সঙ্গে উপস্থাপন করা হবে। প্রধানমন্ত্রীর এই সফরে তাঁর সঙ্গে থাকবেন স্ত্রী ডা. জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯