আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নির্বাচন পরিচালনা, কৌশল নির্ধারণ

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে এনসিপির কমিটি গঠন: নেতৃত্বে নাহিদ ও আখতার

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১০ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪০ সময় , আপডেট সময় : ১০ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪০ সময়

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নির্বাচন পরিচালনা, কৌশল নির্ধারণ এবং মাঠপর্যায়ের কার্যক্রম তদারকির জন্য দলটি একটি বিশেষ কমিটি গঠন করেছে। কমিটির চেয়ারম্যান করা হয়েছে দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে। আর সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন সদস্যসচিব আখতার হোসেন।


সোমবার (৯ নভেম্বর) রাত ১১টার দিকে দলের যাচাইকৃত সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় নির্বাচনবিষয়ক কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়। এতে কেন্দ্র থেকে শুরু করে মহানগর ও বিভাগীয় পর্যায়ে দায়িত্ব বণ্টন করা হয়েছে। ঢাকা মহানগর উত্তরের দায়িত্ব পেয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও যুগ্ম আহ্বায়ক তারেক এ আদেল। ঢাকা মহানগর দক্ষিণের দায়িত্ব পালন করবেন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও যুগ্ম আহ্বায়ক ইসহাক সরকার।


বিভাগীয় পর্যায়ে খুলনা বিভাগের তত্ত্বাবধায়ক করা হয়েছে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহকে। তাঁর সঙ্গে সমন্বয়ের দায়িত্বে থাকবেন ফরিদুল হক ও মোল্লা মোহাম্মদ ফারুক এহসান। রংপুর বিভাগের দায়িত্ব পেয়েছেন জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব সারজিস আলম। তাঁর সঙ্গে কাজ করবেন সানি আবদুল হক ও আবু সাঈদ লিওন। সাংগঠনিক কার্যক্রম সহজ করতে ঢাকা বিভাগকে উত্তর ও দক্ষিণ—দুই অঞ্চলে ভাগ করা হয়েছে। উত্তরের দায়িত্বে রয়েছেন আবদুল্লাহ আল আমিন, আলী নাছের খান ও মাজেদুল ইসলাম। দক্ষিণের কার্যক্রম সমন্বয় করবেন সারোয়ার তুষার, মো. আতাউল্লাহ ও সাইয়েদ জামিল।


চট্টগ্রাম বিভাগও দুই অঞ্চলে ভাগ করে দায়িত্ব বণ্টন করা হয়েছে। উত্তর অঞ্চলের দায়িত্ব পেয়েছেন আকরাম হুসাইন, মাহবুব আলম ও মো. নিজাম উদ্দিন। দক্ষিণ অঞ্চলের কার্যক্রম পরিচালনা করবেন সালেহ উদ্দিন সিফাত, সাগুফতা বুশরা মিশমা ও মনজিলা ঝুমা। এ ছাড়া রাজশাহী বিভাগের দায়িত্বে রয়েছেন আতিক মোজাহিদ, মনিরা শারমিন ও এস এম সাইফ মুস্তাফিজ। ময়মনসিংহে দায়িত্ব পালন করবেন আবদুল হান্নান মাসউদ, জাবেদ রাসিন ও লুৎফর রহমান। সিলেট বিভাগের কার্যক্রম সমন্বয় করবেন আলী আহসান জুনায়েদ, এহতেশাম হক ও প্রীতম দাশ। বরিশাল বিভাগের দায়িত্ব পেয়েছেন আরিফুল ইসলাম আদীব, মুজাহিদুল ইসলাম শাহীন ও ফয়সাল মাহমুদ শান্ত।


কমিটির কাঠামোতে পদাধিকারবলে যুক্ত থাকবেন জাতীয় নারীশক্তির আহ্বায়ক ও সদস্যসচিব। পাশাপাশি দলের দপ্তর, বিভাগীয় সাংগঠনিক, প্রচার, গণমাধ্যম, আইন, তথ্য ও প্রযুক্তি, তথ্য ও গবেষণা এবং প্রশিক্ষণবিষয়ক সম্পাদকদেরও কমিটিতে রাখা হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রস্তুতি, বিভাগীয় সমন্বয় এবং মাঠপর্যায়ে সাংগঠনিক তৎপরতা বাড়ানোই এই কমিটি গঠনের মূল লক্ষ্য।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯