জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির রাজনৈতিক সম্পর্ক দীর্ঘমেয়াদে টিকে থাকা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক

এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১০ নভেম্বর ২০২৬, দুপুর ২:৪২ সময় , আপডেট সময় : ১০ নভেম্বর ২০২৬, দুপুর ২:৪২ সময়

জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির রাজনৈতিক সম্পর্ক দীর্ঘমেয়াদে টিকে থাকা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তাঁর দাবি, রাজনৈতিকভাবে স্বতন্ত্র অবস্থান গড়ে তুলতে হলে এনসিপিকে জামায়াতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে নিজেদের সাংগঠনিক শক্তি বাড়ানোর দিকে মনোযোগ দিতে হবে।


সোমবার (৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খাঁন। সেখানে তিনি বলেন, জামায়াতের সঙ্গে এনসিপির বর্তমান রাজনৈতিক সম্পর্ক শেষ পর্যন্ত ভেঙে যেতে পারে এবং দলটির রাজনৈতিক বিকাশের জন্য আলাদা অবস্থান তৈরি করা প্রয়োজন। তবে তাঁর মতে, এনসিপি যদি স্বল্পমেয়াদি রাজনৈতিক লক্ষ্য হিসেবে সংসদে কয়েকটি আসন পাওয়াকে গুরুত্ব দেয়, তাহলে জামায়াতের সঙ্গে সম্পর্ক বজায় রাখার প্রয়োজন হতে পারে। এ ক্ষেত্রে দুই দলের মধ্যে মতপার্থক্য ও সমঝোতার মধ্য দিয়ে রাজনৈতিক সম্পর্ক টিকিয়ে রাখার কথাও উল্লেখ করেন তিনি।


এনসিপির নারী নেতৃত্ব নিয়েও প্রশ্ন তোলেন রাশেদ খাঁন। তিনি দাবি করেন, সামান্তা শারমিন, ডা. তাসনিম জারা ও তাসনুভা জাবিনসহ কয়েকজন উদীয়মান নারী নেতা দল ছেড়েছেন। তাঁর বক্তব্য, জামায়াতের মতাদর্শের বাইরে স্বতন্ত্রভাবে চিন্তা করেন—এমন নারীরাও এনসিপির ভেতরে কোণঠাসা অবস্থায় রয়েছেন। এ ছাড়া দলটির নেতাদের পদত্যাগের বিষয়টিও তুলে ধরেন তিনি। রাশেদ খাঁনের দাবি, জাতীয় নির্বাচনের আগে কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আরিফ সোহেলসহ ১০ জন গুরুত্বপূর্ণ নেতা একযোগে এনসিপি থেকে পদত্যাগ করেছিলেন। নির্বাচনের পরও আরও অনেকে দল ছেড়েছেন এবং পদত্যাগের এই ধারা অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেন তিনি।


এনসিপিকে স্বতন্ত্র রাজনৈতিক অবস্থানে রাখার বিষয়ে রাশেদ খাঁন আরও বলেন, দলটি যদি নিজেদের স্বতন্ত্র চিন্তার নেতৃত্ব ধরে রাখতে চায়, তাহলে জামায়াতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সাংগঠনিকভাবে দল গোছানোর দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন। তাঁর বক্তব্য অনুযায়ী, জামায়াতের প্রভাবের মধ্যে থাকলে এনসিপির নিজস্ব রাজনৈতিক পরিচয় ও নেতৃত্ব বিকাশের সুযোগ সীমিত হতে পারে। তরুণদের রাজনীতিতে যুক্ত হওয়ার বিষয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। তাঁর মতে, জামায়াতের নেতৃত্বাধীন রাজনৈতিক কাঠামোর সঙ্গে এনসিপির সম্পর্ক থাকলে রাজনীতিবিমুখ তরুণদের দলটির প্রতি আকৃষ্ট করা কঠিন হতে পারে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯