দীর্ঘ কারাভোগের পরও শারীরিক জটিলতা থেকে পুরোপুরি মুক্তি মেলেনি সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের। মেরুদণ্ডের

মালয়েশিয়ায় চিকিৎসাধীন লুৎফুজ্জামান বাবর, লাগবে ‘জটিল অস্ত্রোপচার’

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১১ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৩৮ সময় , আপডেট সময় : ১১ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৩৮ সময়

দীর্ঘ কারাভোগের পরও শারীরিক জটিলতা থেকে পুরোপুরি মুক্তি মেলেনি সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের। মেরুদণ্ডের তীব্র ব্যথাসহ নানা সমস্যায় উন্নত চিকিৎসার জন্য বর্তমানে মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। সেখানে বুধবার ১১ নভেম্বর তাঁর মেরুদণ্ডে জটিল অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।


নিজের অফিশিয়াল ফেসবুক আইডিতে অস্ত্রোপচারের বিষয়টি নিশ্চিত করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন লুৎফুজ্জামান বাবর। পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন কারাভোগের প্রতিকূলতার কারণে তিনি মেরুদণ্ডে তীব্র ব্যথা, কিডনির সমস্যা এবং শ্বাসকষ্টসহ একাধিক দীর্ঘমেয়াদি শারীরিক জটিলতায় আক্রান্ত হন। কারামুক্তির পর দেশে চিকিৎসা নিলেও শারীরিক অবস্থার কারণে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তাঁকে উন্নত ও জরুরি চিকিৎসার জন্য সম্প্রতি মালয়েশিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা মেরুদণ্ডে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।


অস্ত্রোপচারের আগে নিজের নির্বাচনী এলাকার মানুষের পাশাপাশি দলীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। তাঁর প্রত্যাশা, অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়ার পর দ্রুত সুস্থ হয়ে আবারও দেশ ও জনগণের সেবায় পূর্ণ উদ্যমে ফিরতে পারবেন। এদিকে মোহনগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান জানিয়েছেন, দীর্ঘদিন কারাভোগের কারণে বাবর নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। দেশে নিয়মিত চিকিৎসার পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শেই তাঁকে মালয়েশিয়ায় নেওয়া হয়েছে।


উল্লেখ্য, লুৎফুজ্জামান বাবর নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য। এই আসনের অন্তর্ভুক্ত মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী উপজেলার মানুষের কাছে তিনি পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব। বর্তমানে তাঁর অস্ত্রোপচারকে ঘিরে নির্বাচনী এলাকার নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ রয়েছে। দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুন—এমন প্রত্যাশায় তাঁর জন্য দোয়া চেয়েছেন স্বজন ও দলীয় নেতারা।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯