বরিশালের আগৈলঝাড়ায় বোমা সন্দেহে প্রেসার কুকারের মতো দেখতে একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কাওছার খলিফা নামের

বরিশালে বোমা সন্দেহে প্রেসার কুকারসদৃশ বস্তু উদ্ধার, ইজিবাইক চালক আটক

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ১১ নভেম্বর ২০২৬, রাত ৮:৫৫ সময় , আপডেট সময় : ১১ নভেম্বর ২০২৬, রাত ৮:৫৫ সময়
বরিশালের আগৈলঝাড়ায় বোমা সন্দেহে প্রেসার কুকারের মতো দেখতে একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কাওছার খলিফা নামের এক ইজিবাইক চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার পূর্ব সুজনকাঠি তিন রাস্তার মোড় থেকে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে সন্দেহজনক প্রেসার কুকারসদৃশ বস্তুটি উদ্ধার করা হয়। আটক কাওছার খলিফা আগৈলঝাড়া উপজেলার দক্ষিণ শিহিপাশা গ্রামের শাহজাহান খলিফার ছেলে।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, স্থানীয় লোকজন এক ইজিবাইক চালককে বোমাসদৃশ বস্তুসহ আটক করার পর পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ সময় তাঁর সঙ্গে থাকা শক্তিশালী বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করা হয়। ওসি আরও জানান, বুধবার দুপুরে এসআরবি সদস্যরা উদ্ধার করা বস্তুটি নিষ্ক্রিয় করেন। এ ঘটনায় কাওছার খলিফাসহ নাম উল্লেখ করে তিনজন এবং অজ্ঞাতনামা আরও ৪০ জনকে আসামি করে আগৈলঝাড়া থানায় মামলা করা হয়েছে। পরে কাওছারকে আদালতে পাঠানো হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯