মুন্সিগঞ্জে উপজেলা যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ চলাকালে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে

মুন্সিগঞ্জে যুবদলের সমাবেশের পাশে হাতবোমা বিস্ফোরণ, আটক ১

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১২ নভেম্বর ২০২৬, দুপুর ১০:৪৫ সময় , আপডেট সময় : ১২ নভেম্বর ২০২৬, দুপুর ১০:৪৫ সময়

মুন্সিগঞ্জে উপজেলা যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ চলাকালে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে রাসেল নামে ৩২ বছর বয়সী এক যুবককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয়রা। তবে বিস্ফোরণের সঙ্গে তাঁর সম্পৃক্ততা রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হয়নি।


বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পদ্মা সেতু উত্তর থানার পাশে এ বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের হরতাল ও নৈরাজ্যের প্রতিবাদে বুধবার বিকেলে মাওয়া এলাকায় সন্ত্রাসবিরোধী সমাবেশের আয়োজন করে উপজেলা যুবদল। সমাবেশ শেষে দলটির নেতাকর্মীরা সেখানে অবস্থান করছিলেন। সন্ধ্যা ৭টার দিকে সমাবেশস্থলের বিপরীত পাশে, পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজা থেকে প্রায় ৩০০ মিটার দূরে বিকট শব্দে একটি বিস্ফোরণ ঘটে।


বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া দিয়ে রাসেলকে আটক করেন। পরে তাঁকে পদ্মা সেতু উত্তর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেন বিএনপির নেতাকর্মীরা। পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন জানান, ঘটনাস্থলে ককটেল নয়, ছোট একটি হাতবোমার বিস্ফোরণ ঘটেছে। স্থানীয়রা সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করে পুলিশের কাছে দিয়েছেন। আটক যুবক এ ঘটনার সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে তদন্ত চলছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯