তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের যৌথ আয়োজনে বিশ্বনেতাদের সম্মানে দেওয়া এক বর্ণাঢ্য রাষ্ট্রীয়

তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১২ নভেম্বর ২০২৬, দুপুর ১১:৫৬ সময় , আপডেট সময় : ১২ নভেম্বর ২০২৬, দুপুর ১১:৫৬ সময়

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের যৌথ আয়োজনে বিশ্বনেতাদের সম্মানে দেওয়া এক বর্ণাঢ্য রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। নৈশভোজে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাঁদের সহধর্মিণীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন তাঁরা।


বুধবার (১১ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় দেশটির আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর গ্রিন জোনে এ নৈশভোজের আয়োজন করা হয়। বিশ্ব জলবায়ু সম্মেলনে অংশ নিতে আসা বিভিন্ন দেশের সরকারপ্রধান, রাষ্ট্রনেতা ও প্রতিনিধিদলের সম্মানে তুর্কি প্রেসিডেন্সির পক্ষ থেকে এ বিশেষ ভোজের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব মোস্তফা জুলফিকার হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার সকালে আন্তালিয়া এক্সিবিশন সেন্টারে কপ-৩১-এর বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অধিবেশন ও আনুষ্ঠানিক কর্মসূচির পাশাপাশি লিডার্স লাউঞ্জে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক নানা বিষয়ে মতবিনিময় করেন তিনি।


জাতিসংঘের উচ্চপর্যায়ের জলবায়ু সম্মেলনে যোগ দিতে তিন দিনের রাষ্ট্রীয় সফরে মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের উপকূলীয় শহর আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান। সফরকালে সম্মেলনস্থলে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি চীনের ভাইস প্রেসিডেন্টসহ বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯