অভিনেতা ও ব্যবসায়ী অনন্ত জলিলকে ঘিরে গত কয়েক দিন ধরে নানা আলোচনা চলছে। ২২৬ কোটি ৭৫ লাখ ১০

সমালোচক ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে যা বললেন অনন্ত জলিল

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ১৩ নভেম্বর ২০২৬, দুপুর ৪:৪০ সময় , আপডেট সময় : ১৩ নভেম্বর ২০২৬, দুপুর ৪:৪০ সময়
অভিনেতা ও ব্যবসায়ী অনন্ত জলিলকে ঘিরে গত কয়েক দিন ধরে নানা আলোচনা চলছে। ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা ঋণের বোঝায় তিনি দেউলিয়া হওয়ার পথে রয়েছেন—এমন মন্তব্যও করছেন অনেকে। এরই মধ্যে অনন্ত জলিল ও তাঁর প্রথম স্ত্রী খাদিজা পারভীনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)। এমন পরিস্থিতিতে শুক্রবার (১৩ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি আবেগপূর্ণ পোস্ট দিয়েছেন অনন্ত জলিল।পোস্টের শুরুতে পবিত্র কোরআনের দুটি আয়াত ও বাণী উল্লেখ করেন তিনি। সূরা ফাতিহার ‘ইয়্যাকা না’বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন’ আয়াতটি উদ্ধৃত করেন অনন্ত। এর অর্থ, ‘আমরা কেবল আল্লাহরই ইবাদত করি এবং তাঁর কাছেই সাহায্য চাই।’ এরপর তিনি লেখেন, ‘হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল।’ অর্থাৎ, ‘আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনিই উত্তম সাহায্যকারী ও কার্যসম্পাদনকারী।’ এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে যারা তাঁর জন্য দোয়া করেছেন, ইতিবাচক পোস্ট দিয়েছেন এবং ভিডিও প্রকাশ করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেন এই অভিনেতা। 

একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে টিআরপি বা আলোচনায় আসার উদ্দেশ্যে তাঁকে নিয়ে যারা বিভিন্ন কনটেন্ট তৈরি করেছেন, তাঁদেরও ধন্যবাদ জানান অনন্ত। পোস্টে তিনি লেখেন, ‘আর যারা টিআরপির জন্য সোশ্যাল মিডিয়াতে কাজ করেছেন আপনাদের সবার প্রতি রইল আমার আন্তরিক ধন্যবাদ।’ তাঁদের উদ্দেশেও সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন তিনি। অনন্ত লেখেন, আল্লাহ যেন তাঁদের সঠিক পথের দিশা দেন। পোস্টের শেষে ‘আমিন’ লিখে নিজের বক্তব্য শেষ করেন অভিনেতা।ঢালিউডে অনন্ত জলিলের যাত্রা শুরু থেকেই ছিল আলোচিত। তাঁর চলচ্চিত্রের হাত ধরেই দেশের সিনেমায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার নতুন মাত্রা পায় বলে মনে করা হয়। ২০১০ সালে ‘খোঁজ দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তাঁর। ছবিটিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজকের দায়িত্বও পালন করেন তিনি। এরপর ‘হৃদয় ভাঙ্গা ঢেউ’, ‘দ্য স্পিড’ ও ‘মোস্ট ওয়েলকাম’-এর মতো বেশ কয়েকটি বড় বাজেটের সিনেমা দর্শকদের উপহার দেন অনন্ত জলিল।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯