ফুটবল মাঠে একটি ভয়াবহ সংঘর্ষ কেড়ে নিল এক খেলোয়াড়ের প্রাণ। স্পেনের দ্বিতীয় বিভাগের ম্যাচে প্রতিপক্ষ গোলরক্ষকের পায়ের আঘাতে

ফাউলের ঘটনায় মিগেলের মৃত্যু, সর্বোচ্চ শাস্তি পেলেন সেই গোলরক্ষক

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৪ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪১ সময় , আপডেট সময় : ১৪ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪১ সময়

ফুটবল মাঠে একটি ভয়াবহ সংঘর্ষ কেড়ে নিল এক খেলোয়াড়ের প্রাণ। স্পেনের দ্বিতীয় বিভাগের ম্যাচে প্রতিপক্ষ গোলরক্ষকের পায়ের আঘাতে গুরুতর আহত হওয়ার পর মারা গেছেন তেনেরিফের ৩০ বছর বয়সী স্ট্রাইকার জেসুস দে মিগেল। মর্মান্তিক এই ঘটনার পর অভিযুক্ত গোলরক্ষককে সর্বোচ্চ শাস্তি দিয়েছে স্পেনের ফুটবল ফেডারেশন। তাকে ১২ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। গত ২ নভেম্বর তেনেরিফে ও আন্দরার মধ্যকার ম্যাচে ঘটে এই দুর্ঘটনা। তখন দুই দলই ১০ জন নিয়ে খেলছিল এবং ম্যাচের স্কোর ছিল ২-২। অতিরিক্ত সময়ের সপ্তম মিনিটে উঁচু হয়ে আসা একটি বল নিয়ন্ত্রণে নিতে এগিয়ে যান আন্দরার গোলরক্ষক জেসুস ওউনো।


বল ক্লিয়ার করতে গিয়ে তার পা সরাসরি আঘাত করে তেনেরিফের স্ট্রাইকার জেসুস দে মিগেলের মাথায়। মুহূর্তেই মাঠে লুটিয়ে পড়েন ৩০ বছর বয়সী এই ফুটবলার। কয়েক মিনিট ধরে চলে তার চিকিৎসা। পরে স্ট্রেচারে করে মাঠ থেকে বের করে দ্রুত হাসপাতালে নেওয়া হয় তাকে। স্পেনের গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হাসপাতালে নেওয়ার পর হৃদরোগেও আক্রান্ত হয়েছিলেন দে মিগেল। চিকিৎসকদের প্রচেষ্টায় তার হৃদস্পন্দন ফিরিয়ে আনা সম্ভব হয়। সোমবার সন্ধ্যায় তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও মঙ্গলবার সকালে পরিস্থিতির অবনতি ঘটে। কিছুক্ষণ পরই তার মৃত্যুর খবর নিশ্চিত করে তেনেরিফ ক্লাব।


এই ঘটনার পর স্পেনের ফুটবল ফেডারেশন আন্দরার গোলরক্ষক জেসুস ওউনোকে ১২ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে। ফুটবল মাঠে ফাউলের ঘটনায় এটিই সর্বোচ্চ শাস্তি। পাশাপাশি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে সতীর্থ ফুটবলারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ওউনো। এক বিবৃতিতে তিনি জানান, জীবনের সবচেয়ে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। কীভাবে নিজের অনুভূতি প্রকাশ করবেন, তা খুঁজে পাচ্ছেন না। জেসুসকে হারানোর কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়।


তিনি আরও বলেন, জেসুসের পরিবার ও স্বজনদের প্রতি তার গভীর সমবেদনা রয়েছে। সামনে যে পরিস্থিতিই আসুক, তিনি সম্মানের সঙ্গে তার মুখোমুখি হবেন। একটি ফুটবল ম্যাচের শেষ মুহূর্তে ঘটে যাওয়া এই দুর্ঘটনা কেড়ে নিল একজন খেলোয়াড়ের জীবন। মাঠের প্রতিদ্বন্দ্বিতা শেষ হলেও জেসুস দে মিগেলের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ফুটবল অঙ্গনে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯