যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করা হয়েছে। তবে এই বিপর্যয়ের পেছনে এখন

ডোনাল্ড ট্রাম্পকে ব্রিফ, যুক্তরাষ্ট্রের জন্য আপাতত কোনো হুমকি নেই

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৪ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪৩ সময় , আপডেট সময় : ১৪ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪৩ সময়

যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করা হয়েছে। তবে এই বিপর্যয়ের পেছনে এখন পর্যন্ত দেশটির জাতীয় নিরাপত্তার জন্য কোনো হুমকির ইঙ্গিত পাওয়া যায়নি বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তাবিষয়ক মন্ত্রী মার্কওয়েন মুলিন। একই সঙ্গে সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।


শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান মার্কওয়েন মুলিন। তিনি বলেন, বিমান চলাচল ও যোগাযোগব্যবস্থায় সৃষ্ট এই বিপর্যয়ের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি পুরোপুরি স্বাভাবিক হতে আরও সময় লাগতে পারে। এই বিপর্যয় সাইবার হামলা নাকি কৃত্রিম বুদ্ধিমত্তার কোনো প্রযুক্তিগত ত্রুটির কারণে ঘটেছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মুলিন বলেন, এই মুহূর্তে কোনো সম্ভাবনাই পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো ধরনের হুমকির প্রমাণ পাওয়া যায়নি।


হোয়াইট হাউসের ওয়েস্ট উইংয়ের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি আরও বলেন, জনসাধারণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। যুক্তরাষ্ট্রের দুটি অঞ্চলে যোগাযোগব্যবস্থা এখনো পুরোপুরি সচল রয়েছে। অর্থাৎ দেশটির যোগাযোগব্যবস্থা সম্পূর্ণ অচল হয়ে পড়েনি। তবে ওই দুটি অঞ্চলের নাম প্রকাশ করেননি তিনি। এর আগে মুলিন জানিয়েছিলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পুরো পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়েছে। পাশাপাশি আকাশে অবস্থানরত সব উড়োজাহাজের অবস্থান সম্পর্কেও নিশ্চিত হওয়া গেছে।


এদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তরও দেশজুড়ে ইন্টারনেট ও যোগাযোগব্যবস্থায় সমস্যার কথা জানিয়েছে। এর ফলে সংস্থাটির ওয়েবসাইটে আবহাওয়াসংক্রান্ত তথ্য দেখতে সমস্যা হতে পারে। এমনকি কিছু ক্ষেত্রে পুরোনো তথ্যও প্রদর্শিত হতে পারে। সমস্যা সমাধানে প্রযুক্তিবিদেরা কাজ করছেন বলে জানিয়েছে সংস্থাটি। উল্লেখ্য, স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের ফেডারেল বিমান চলাচল নিয়ন্ত্রণ সংস্থা দেশটির সব বিমানবন্দর থেকে উড়োজাহাজের উড্ডয়ন বন্ধের নির্দেশ দিয়েছিল। অস্বাভাবিক পরিস্থিতি ও নিরাপত্তার কারণ দেখিয়ে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। পরে প্রায় সাড়ে চার ঘণ্টা পর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও যোগাযোগব্যবস্থার বিপর্যয়ের প্রকৃত কারণ এখনো স্পষ্ট হয়নি।


সূত্র: আল জাজিরা।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯