প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৫ নভেম্বর ২০২৬, বিকাল ৫:১৯ সময় , আপডেট সময় : ১৫ নভেম্বর ২০২৬, বিকাল ৫:১৯ সময়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।


বৈঠকে সরকারের চলমান কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী বিষয় নিয়ে আলোচনা করেন মন্ত্রিসভার সদস্যরা। আলোচ্যসূচিতে ছিল ভ্যাট আইন, খেজুর আমদানি এবং জয়দেবপুর-ময়মনসিংহ ডুয়েল গেজ রেললাইন প্রকল্প। এ ছাড়া বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বার্ষিক সভা সম্পর্কেও মন্ত্রিসভার সদস্যদের অবহিত করা হয়।


বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা নিজ নিজ দপ্তরের গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড এবং সেগুলোর অগ্রগতি প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। সরকারি কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে মন্ত্রিসভার সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯