ভোলায় নতুন একটি গ্যাসকূপের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি—বাপেক্স। ‘ভোলা নর্থ-৩’ নামের কূপটি থেকে প্রতিদিন

ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান, দৈনিক উৎপাদন হতে পারে ২৫ মিলিয়ন ঘনফুট

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৫ নভেম্বর ২০২৬, বিকাল ৫:২১ সময় , আপডেট সময় : ১৫ নভেম্বর ২০২৬, বিকাল ৫:২১ সময়

ভোলায় নতুন একটি গ্যাসকূপের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি—বাপেক্স। ‘ভোলা নর্থ-৩’ নামের কূপটি থেকে প্রতিদিন ২২ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে প্রতিষ্ঠানটি।


রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে কূপটির ড্রিল স্টেম টেস্ট বা ডিএসটি শুরু হয়। বাপেক্সের প্রতিনিধিদের তত্ত্বাবধানে এই পরীক্ষা পরিচালনা করা হচ্ছে। বাপেক্সের তথ্য অনুযায়ী, কূপটি ৩ হাজার ৫২৬ মিটার গভীরতা পর্যন্ত খনন করা হয়েছে। গত শনিবার কূপটির পারফোরেশন বা ছিদ্র তৈরির কাজ শেষ হয়। ডিএসটি শুরুর আগে টেস্ট স্ট্রিং এবং সারফেস ফ্লোলাইনের চাপ পরীক্ষা করা হলে সন্তোষজনক ফল পাওয়া যায়।


প্রাথমিক পর্যবেক্ষণে কূপটি থেকে প্রতিদিন ২২ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা দেখা গেছে। তবে পরীক্ষা সম্পন্ন হওয়ার পরই কূপটির প্রকৃত গ্যাসের মজুত এবং উৎপাদন সক্ষমতা সম্পর্কে চূড়ান্ত তথ্য জানা যাবে। ভোলা নর্থ-৩ কূপটি জেলার দশম গ্যাসকূপ। এটি চালু হলে ভোলার তিনটি গ্যাসক্ষেত্রে মোট গ্যাসকূপের সংখ্যা দাঁড়াবে ১০টিতে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯