উয়েফা নেশনস লিগে শেষ আটের টিকিট নিশ্চিত করেছে ফ্রান্স ও বেলজিয়াম। ঘরের মাঠে তুরস্ককে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে

কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, পিছিয়ে পড়েও ইতালিকে হারালো বেলজিয়াম

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৬ নভেম্বর ২০২৬, সকাল ৯:৫০ সময় , আপডেট সময় : ১৬ নভেম্বর ২০২৬, সকাল ৯:৫০ সময়

উয়েফা নেশনস লিগে শেষ আটের টিকিট নিশ্চিত করেছে ফ্রান্স ও বেলজিয়াম। ঘরের মাঠে তুরস্ককে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠেছে ফরাসিরা। অন্যদিকে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনে ইতালিকে ৪-১ গোলে বিধ্বস্ত করে শেষ আটে জায়গা করে নিয়েছে বেলজিয়াম।


তুরস্কের বিপক্ষে ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে ফ্রান্স। ম্যাচে প্রথম গোলটি আসে তুরস্কের খেলোয়াড় এমিরহান টপচুর আত্মঘাতী ভুলে। ফ্রান্সের একটি কর্নার থেকে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন তিনি। এতে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর বদলি হিসেবে মাঠে নেমে নিজের দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচেই গোলের দেখা পান ২০ বছর বয়সী ফরোয়ার্ড এলি জুনিয়র ক্রৌপি। রায়ান শেরকির বাড়ানো বল জালে পাঠিয়ে ব্যবধান ২-০ করেন তিনি। এটি ছিল ফ্রান্সের জার্সিতে তার প্রথম গোল।


যদিও যোগ করা সময়ে আরদা গুলারের কর্নার থেকে হেডে একটি গোল শোধ করেন আব্দুলকারিম বারদাকচি, তবে তাতে ম্যাচে ফেরার সুযোগ পায়নি তুরস্ক। গ্রুপ ‘এ১’-এর ছয় ম্যাচের সবকটিতে হেরে পয়েন্ট তালিকার তলানিতে থেকে টুর্নামেন্ট শেষ করেছে তুরস্ক। অন্যদিকে ছয় ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ফ্রান্স।


এদিকে ব্রাসেলসে ইতালির বিপক্ষে শুরুটা ভালো ছিল না বেলজিয়ামের। ম্যাচের ১১ মিনিটে পিও এসপোসিতোর গোলে এগিয়ে যায় ইতালি। কোয়ার্টার ফাইনালে উঠতে তাদের প্রয়োজন ছিল মাত্র একটি ড্র। কিন্তু ইতালির সেই স্বপ্ন ভেঙে দেয় বেলজিয়ামের দুর্দান্ত প্রত্যাবর্তন। ১৫ মিনিটে ম্যাক্সিম ডি কুইপারের গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। এরপর বিরতির আগে নাথান এনগয় ও জেরেমি ডকু আরও দুটি গোল করে দলকে এগিয়ে দেন।


ম্যাচের শেষ বাঁশি বাজার ১০ মিনিট আগে ডিয়েগো মোরেইরা চতুর্থ গোলটি করলে ৪-১ ব্যবধানের বড় জয় নিশ্চিত হয় বেলজিয়ামের। এই জয়ের ফলে ছয় ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বের বাধা পেরিয়েছে বেলজিয়াম। ২০২০-২১ মৌসুমের পর এবারই প্রথম নেশনস লিগের গ্রুপ পর্ব পেরিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল দলটি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯