মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ফেরি টার্মিনালের পার্কিং এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের কেবিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে

আরিচা ফেরি টার্মিনালে পার্কিংয়ে রাখা ট্রাকে আগুন

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৬ নভেম্বর ২০২৬, সকাল ৯:৫২ সময় , আপডেট সময় : ১৬ নভেম্বর ২০২৬, সকাল ৯:৫২ সময়

মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ফেরি টার্মিনালের পার্কিং এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের কেবিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে স্থানীয় লোকজনের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ট্রাকটি। এ ঘটনায় কেউ হতাহত হননি। রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে ট্রাকটির কেবিনে আগুনের সূত্রপাত হয়। আগুন দেখতে পেয়ে আশপাশে থাকা লোকজন দ্রুত নেভানোর কাজে এগিয়ে আসেন। সম্মিলিত প্রচেষ্টায় একপর্যায়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।


খবর পেয়ে শিবালয় থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে এবং ঘটনার বিষয়ে খোঁজখবর নেয়। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, ট্রাকের মালিকের সঙ্গে তার কথা হয়েছে। আগুন লাগার সময় মালিক ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রাকের ভেতরের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। পরে স্থানীয় লোকজন দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।


স্থানীয় ব্যবসায়ী আব্দুল লতিফ মল্লিকের মালিকানাধীন ট্রাকটি আরিচা ফেরি টার্মিনালের পার্কিং এলাকায় রাখা ছিল। সেখানে ট্রাকটির পাশাপাশি আরও বেশ কয়েকটি যানবাহন পার্কিং করা ছিল। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা না গেলে আশপাশের অন্য যানবাহনেও তা ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। তবে স্থানীয়দের তাৎক্ষণিক উদ্যোগে বড় ধরনের ক্ষয়ক্ষতি ও সম্ভাব্য দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯