গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ডকে দলটির রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার

গোপালগঞ্জে সহিংসতা নিষিদ্ধ আওয়ামী লীগের দেউলিয়াত্বের প্রমাণ: তথ্যমন্ত্রী

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৬ নভেম্বর ২০২৬, দুপুর ২:৫৪ সময় , আপডেট সময় : ১৬ নভেম্বর ২০২৬, দুপুর ২:৫৪ সময়

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ডকে দলটির রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি বলেছেন, গোপালগঞ্জ ছাড়া দেশের আর কোথাও দলটি কার্যকর কোনো কর্মকাণ্ড চালাতে পারছে না।


সোমবার (১৬ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘অনলাইন এডিটরস ফোরাম’-এর সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন। আন্দালিব রহমান পার্থ বলেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে গ্রহণযোগ্যতা হারিয়েছে। শেখ হাসিনার রাজনৈতিকভাবে ফিরে আসারও কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেন তিনি।


মন্ত্রী বলেন, সহিংস আন্দোলনের মাধ্যমে ফিরে আসার চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংস কর্মকাণ্ডকে তিনি দলটির দেউলিয়াত্বের প্রমাণ হিসেবে উল্লেখ করেন। তিনি আরও বলেন, জুলাইকে অস্বীকার করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। জনগণ দলটিকে বিতাড়িত করেছে, এরপরও তাদের শিক্ষা হয়নি।


মতবিনিময় সভায় দেশের সরকার নিবন্ধিত ও শীর্ষস্থানীয় অনলাইন সংবাদমাধ্যমগুলোর সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়েও আলোচনা হয়। এ সময় অনলাইন এডিটরস ফোরামের পক্ষ থেকে বেশ কয়েকটি দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে অনুমোদন ছাড়া নতুন নিউজ পোর্টাল চালুর সুযোগ বন্ধ করা, নিবন্ধিত সংবাদমাধ্যমে সরকারি বিজ্ঞাপনের বিষয়ে প্রজ্ঞাপন জারি, শুধু অনলাইন সংবাদমাধ্যমের জন্য নবায়ন ফি বন্ধ এবং অফিসের ঠিকানা পরিবর্তনের প্রক্রিয়া সহজ করা।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯